আফগানিস্তানে সরকারি বাহিনীর হাতে ৬৫ তালেবান যোদ্ধা নিহত

আফগান সরকারী বাহিনী

সন্ধান২৪.কম : আফগানিস্তানে  সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৬৫ তালেবান যোদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩৫ তালেবান আহত হয়েছে। কর্মকর্তারা বৃহস্পতিবার জানান, চলমান শান্তি আলোচনা সত্ত্বেও দেশটির  পূর্বাঞ্চলে উভয় পক্ষের মধ্যে এ যুদ্ধ শুরু হয়েছে।

তালেবান যোদ্ধা

বুধবার গভীর রাতে তালেবানরা পাক্তিকা প্রদেশের ওয়াজি খোয়া জেলায় একটি সামরিক সদর দপ্তরে হামলা চালানোর পরে সর্বশেষ এই রক্তপাতের ঘটনা ঘটে। এই লড়াই বেশ কয়েক ঘন্টা স্থায়ী হয় এবং আফগান বাহিনীর পাল্টা হামলায় বিপুল সংখ্যক তালেবান হতাহত হয়।

এ সংঘর্ষে ৬৫ জন তালেবান যোদ্ধা নিহত ৩৫ জন আহত হয়েছে। দুর্ভাগ্যক্রমে পুলিশ বাহিনীর ৩ সদস্য নিহত ও অপর ছয় সদস্য আহত হয়েছেন।’ পাক্তিকা প্রাদেশিক পরিষদের প্রধান বখতিয়ার গুল যাদরান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে তালেবানরা তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

তালেবানের পক্ষ থেকে দক্ষিণ আফগানিস্তানের উরুজগানে ২৮ জন আফগান আধাসামরিক পুলিশকে হত্যার ঘোষণার একদিন পর এই সহিংসতা ঘটেছে।  সূত্র : আরব নিউজ।

 

Exit mobile version