সন্ধান২৪.কমঃ বন্দুকবাজেরা আমেরিকার টেক্সাসের সীমান্তবর্তী মেক্সিকোর রেনোসা শহরের বিভিন্ন এলাকায় হামলা চালাল । গতকাল বিকেলে নিহত হয়েছেন অন্তত ১৮ জন।

মেক্সিকোর নিরাপত্তা সংস্থা জানিয়েছে, গতকাল বিকেলে বেশ কয়েকটি গাড়িতে এসে পূর্ব রেনোসার বিভিন্ন এলাকায় হামলা চালায় বন্দুকবাজেরা। আমেরিকা-মেক্সিকো সীমান্তের একটি সেতুর কাছে পুলিশের উপরে হামলার সময়ে নিহত হন এক ব্যক্তি। বাকিদের নির্দিষ্ট ভাবে নিশানা করে হামলা চালানো হয়েছে, না তাঁরা এলোপাথাড়ি হামলার শিকার হয়েছেন তা এখনও স্পষ্ট নয়।
হামলার পরেই অভিযানে নামে সেনা, ন্যাশনাল গার্ড, পুলিশ ও অন্য নিরাপত্তা সংস্থা। পুলিশ জানিয়েছে, তারা এক ব্যক্তিকে আটক করেছে। তার গাড়ির বুট থেকে উদ্ধার করা হয়েছে দুই মহিলাকে। পুলিশের অভিযোগ, ওই দু’জনকে অপহরণ করেছিল আটক হওয়া ব্যক্তি। তিনটি গাড়িও আটক করেছে বাহিনী।