সন্ধান২৪.কম : একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি করে ৩৪ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। মৃতের সংখ্যা বাড়তে পারে।
ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে তাইগ্রে অঞ্চলে সরকারি ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির (টিপিএলএফ) বাহিনীর মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই দেশটির বেনিশানজুল-গুমুজ অঞ্চলে শনিবার রাতে ওই হামলা হয়।

বেনিশানজুল-গুমুজ অঞ্চলের দেবাট প্রশাসনিক এলাকায় শনিবার রাতে কয়েকজন বন্দুকধারী একটি যাত্রীবাহী বাসে উঠেই হামলা চালায়। হামলায় তাৎক্ষণিকভাবে ৩৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে ওই হামলার সঙ্গে ইথিওপিয়া ও টিপিএলএফ বাহিনীর লড়াইয়ের কোনও যোগসূত্র আছে কিনা তা এখনও নিশ্চিত নয়।
ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন আরও বলেছে, দেবাট প্রশাসনিক এলাকায় বাসে ওই হামলা ছাড়াও অন্য তিনটি এলাকায় একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। এছাড়া সংঘাতের মুখে নিরাপদে আশ্রয় নেওয়া লোকদের ওপরও হামলা হয়েছে।

প্রধানমন্ত্রী আবি আহমেদের সরকার সাম্প্রতিক সংঘাতের ঘটনায় কোনও ধরনের তথ্য দিচ্ছে না। ফলে সেখানে সংঘাতে প্রাণহানির প্রকৃত তথ্য জানা যাচ্ছে না।
লিয়েছে। টিপিএলএফের নেতা দেবরেটসন গ্রেবিমাইকেল ওই হামলার দায় স্বীকার করে বলেছেন, তাইগ্রেয়ানদের ওপর হামলা চালানোর জন্য ওই বিমানবন্দর ইথিওপিয়ার সরকারি বাহিনী ব্যবহার করে আসছিল। তবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই অভিযোগ অস্বীকার করেছেন।


