সন্ধান২৪.কমঃ নব-নির্মিত একটি ইহুদি উপাসনালয়ে বসার আসন ভেঙে পড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় শতাধিক ইহুদি আহত হয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
জেরুজালেমের উত্তরাঞ্চলের ইসরায়েল অধ্যুষিত জিভাত জেভ এলাকায় রবিবার ছুটির দিনে শব্বাত উপলক্ষে প্রায় সাড়ে ৬০০ অতি রক্ষণশীল ইহুদি অধ্যুষিত জিভাত জেভের ওই উপাসনালয়ে প্রার্থনার জন্য জড়ো হয়েছিলেন।
প্রশাসনের পক্ষ থেকে প্রার্থনার জন্য আসা ইহুদিদের আগেই সতর্ক করা হয়েছিল । কারণ উপাসনালয়টি নিরাপদ নয় এবং যেকোনো সময় এটি ভেঙে পড়ে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিলো। তা সত্ত্বেও সেখানে ধারণ ক্ষমতার অতিরিক্ত প্রার্থনাকারীকে প্রবেশ করানো হয়।
ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা এ পর্যন্ত আহত অবস্থায় শতাধিক মানুষকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। এর আগে গত ৩০ এপ্রিল ইসরায়েলের উত্তরাঞ্চলে সাফেদ শহরের মাউন্ট মেরন পর্বতের কাছে ইহুদি ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে ব্যাপক গণজমায়েতের পর হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৪৫ জন ইহুদির মৃত্যু হয়।
