কবি সুবোধ সরকারের বঙ্গ সম্মেলন ও বাংলাদেশ নিয়ে বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া

সন্ধান২৪.কম : মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত ‘নিউইয়র্ক বাংলা বইমেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে পশ্চীমবাংলার কবি সুবোধ সরকারের বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন তরজা শুরু হয়েছে ।

গত ১৪ জুলাই বিকেলে উদ্ধোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখছিলেন তৃণমূল সমর্থিত কবি সুবোধ সরকার । তিনি বাংলা সাহিত্য-সংস্কৃতি নিয়ে বক্তব্য দিচ্ছিলেন । এক পর্যায়ে তিনি পেনসিলভেনিয়ায় অনুষ্ঠিত বঙ্গ সাহিত্য সম্মেলন প্রসঙ্গ টেনে আনেন ।

এ সময় তিনি বলেন, “আপনারা বিশ্বাস করেন, আমি মন থেকে বলছি । বঙ্গ সম্মেলনে আমি এসেছিলাম  কবি হিসেবে আমন্ত্রিত হয়ে । সেখানে কবিতা পাঠের অনুষ্ঠান হয়  এর অর্ধেকের মত একটা হল, একটি ঘরে । আমি যখন কবিতা পড়ছিলাম,তখন আমি গুনে দেখলাম ঠিক ৪২ জন শ্রোতা বসে আছেন। আর মঞ্চে আমরা অনেকেই। এই ৪২ জনের মধ্যে ৪১ জন বাংলাদেশের ।   একজন মাত্র পশ্চীমবঙ্গের। বাংলা ভাষা যদি বাঁচে, এই সত্যি কথাটা আমি আরো একবার  বলে যাচ্ছি, সরোজ দা বলতেন, অত বলতেন না, সুনীল গঙ্গোপাধ্যায় সবচেয়ে বেশী বলতেন, যে বাংলা ভাষা যদি বাঁচে আপনাদের জন্য বাঁচবে। আমাদেও জন্য নয়। সুতরাং  এই মেলা, এই ৪২ তম মেলা এটা আমার কাছে পুণ্যভূমি বলে মনে হয়েছে। এই ভাবে যে,মুক্তধারা ফাউনেন্ডশন এবং আমরা সবাই মিলে যে, এত গুণী মানুষ, সবাই মিলে আমরা আজকে এখানে এসেছি।”  এর পর তিনি আবার বইমেলা, বাংলা ভাষা ও দুই বাংলার কথা বলেন।

এদিকে কবি সুবোধ সরকারের এই বক্তব্য নিয়ে কয়েকজন প্রবাসী বাংলাদেশী বিভিন্ন মত প্রকাশ করেছেন।

নিউইয়র্কে হিন্দু কমিউনিটির একজন নেতা ও প্রাবন্ধিক বলেন, সুবোধ সরকারকে বঙ্গ সম্মেলনে আমন্ত্রণ জানানো ঠিক হয় নাই। কারণ পঞ্চায়েত ভোটে পশ্চীমবঙ্গে যখন লাশের উৎসব শুরু হয়েছে, তখন তিনি আমেরিকায় এসে কবিতা পড়ছেন। এই মৃত্যু মিছিলের জন্য দায়ী মমতা বন্দোপ্যাধায়ের বিরুদ্ধে তিনি কেন কোন প্রতিবাদ তিনি করছেন না ?

সংস্কৃতি কর্মী  মাহমুদ হোসেন বলেন, সত্যিকার অর্থে এরা বাংলাদেশের বাঙালিদের অবজ্ঞার চোখে দেখে। পশ্চীমবঙ্গের শিল্পী-সাহিত্যিকরা বাংলাদেশের মানুষদের ‘বাঙাল’ হিসেবে দেখে তুচ্ছ-তাচ্ছিল্য করে। সুবোধ সরকারের এ বক্তব্য উদ্দেশ্যমূলক। বাংলাদেশের বাঙালিদের কাছে ‘মার্কেট’ পেতেই তিনি এমন বক্তব্য দিয়েছেন।

শুধুমাত্র ব্যবসায়ীক কারণে পশ্চীমবঙ্গ আমাদের বাংলাদেশ,বাংলাদেশের শিল্পী,সাহিত্যিক,কবি,লেখক,সিনেমার নায়ক-নায়িকাদের ব্যবহার করে। এরা জানে যে, বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষ আছে তাই বাংলাদেশকে ব্যবহার করলে ব্যবসা ভালো জমবে-মন্তব্য করেন একজন বাংলাদেশের কবি।

গত ১৪ এপ্রিল ৪ দিনের এই মেলা উদ্বোধন করবেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর প্রতীক ক্যাপ্টেন ডা. সিতারা বেগম। উদ্বোধনী অনুষ্ঠানে কবি সুবোধ সরকারসহ দুইবাংলার শিল্পী,সাহিত্যিক ও প্রকাশকরা ছিলেন।

উল্লেখ্য, আমেরিকার নিউ জার্সির আটলান্টাতে আয়োজিত হয়েছিল এবছরের বঙ্গ সম্মেলন অর্থাৎ নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স আয়োজন করে। ১৯৮১ সালে প্রথম আয়োজিত হয়েছিল। এরপর থেকে প্রতি বছরই কলকাতার বা বাংলাদেশের বাঙালি শিল্পীরা সেখানে পৌঁছায়। এবছর ৩০ জুন থেকে ২ জুলাই আয়োজন করা হয়েছিল বঙ্গ সম্মেলন। তবে তিক্ত অভিজ্ঞতা হয় শিল্পীদের। চূড়ান্ত অব‌্যবস্থা ও হেনস্থার অভিযোগ তোলেন সেখানে উপস্থিত শিল্পীরা।

Exit mobile version