Friday, June 26, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home বাংলাদেশ

করোনা আবহে দুর্গাপুজোয় প্রসাদ বিতরণ ও শোভাযাত্রায় নিষেধাজ্ঞা

October 15, 2020
in বাংলাদেশ
Reading Time: 1 min read
0
0

প্রতীকী ছবি

0
SHARES
16
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম  :  বাংলাদেশে ম্লান শারদোৎসব করোনা কারণে । এবার পুজোয় প্রসাদ বিতরণ ও শোভাযাত্রা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ।

বাংলাদেশ পুজো উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত বলেন, “আমরা গত ২৬ আগস্ট এ নিয়ে স্বাস্থ্যসেবা বিভাগের সঙ্গে বৈঠক করেছি। আমরা এবার শারদীয় দুর্গোৎসবে স্বাস্থ্যবিধিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাত দফা প্রস্তাবনা দিয়েছিলাম। তার প্রেক্ষিতেই স্বাস্থ্যসেবা বিভাগ এই নির্দেশ দিয়েছে। প্রতিমা তৈরি থেকে পুজো সমাপ্তি পর্যন্ত প্রতিটি মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, ভক্ত-পূজারি ও দর্শনার্থীদের জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখা, সবার বাধ্যতামূলক মাস্ক পরা, দর্শনার্থীদের মধ্যে ন্যূনতম তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখা, পুজোমণ্ডপে নারী-পুরুষের যাতায়াতের আলাদা ব্যবস্থা করা, বেশি সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক রাখার কথা বলা হয়েছে এসব নির্দেশনায়। সংবাদ প্রতিদিন

উৎসবের মরশুমে সংক্রমণ রুখতে এবার দুর্গাপুজোয় জারি হয়েছে একাধিক বিধিনিষেধ। গত ১২ অক্টোবর স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-১ অধিশাখার উপসচিব ড. মহম্মদ শিব্বির আহমদ ওসমানি স্বাক্ষরিত এক চিঠিতে গাইডলাইন মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে- মন্দির প্রাঙ্গণে নারী-পুরুষের প্রবেশ ও বের হওয়ার পথ পৃথক ও নির্দিষ্ট থাকতে হবে। পুজোমণ্ডপে আগত ব্যক্তিবর্গ নির্দিষ্ট দূরত্ব (কমপক্ষে দুই হাত) বজায় রেখে লাইন করে সারিবদ্ধভাবে প্রবেশ করবেন এবং প্রণাম শেষে বের হয়ে যাবেন। সম্ভব হলে পুরো পথ পরিক্রমা গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করতে হবে। পুষ্পাঞ্জলি প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভক্তের সংখ্যা অধিক হলে একাধিকবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করতে হবে। পূজামণ্ডপে আগত সবার মাস্ক পরিধান বাধ্যতামূলক। মাস্ক ছাড়া কাউকে মণ্ডপে প্রবেশ করতে দেওয়া যাবে না। মন্দিরের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সর্দি, জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে কেউ মণ্ডপে প্রবেশ করবেন না। হাঁচি ও কাশির সময় টিস্যু রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে। প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা/ধুনচি নাচ এবং শোভাযাত্রা থেকে বিরত থাকতে হবে। ধর্মীয় উপাচার ছাড়া অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জা বর্জন করতে হবে। পূজামণ্ডপে একজন থেকে আরেকজনের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করা যেতে পারে। প্রয়োজনে বসার স্থানটি নির্দিষ্ট করে দিতে হবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিফলিত হয়। স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এসব নির্দেশ যথাযথভাবে পালন করতে হবে বলে গাইডলাইনে উল্লেখ করা হয়েছে।

 

Related Posts

বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 

June 15, 2026
14
বাংলাদেশ

দু’মাসে হামে  মৃত্যু ৪৫১ শিশুর ! ইউনূসের সরকারকে দায়ী করছে চিকিৎসক সংগঠন

May 16, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • ‘আশা করি মেসি এ বার বিশ্বকাপ জিততে পারবে না!’ বললেন ইংল্যান্ডের ফুটবলার
  • প্রধানমন্ত্রী তারেকের উপদেষ্টাকে দিল্লি বিমানবন্দরে ‘বাধা’: ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব 
  • যে জাতি ফুটবলে যত বেশি উন্নত, তারা জাতি হিসাবেও ততটাই সভ্য ও উন্নত!!
  • বাংলাদেশী স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা  শুরু করলো ‘ঠিকানা ফুটবল টুর্নামেন্ট ২০২৬’
  • যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version