কুইন্সের নিজ বাসায় হোমওয়ার্কে ব্যস্ত স্কুল ছাত্রী সামিরা হাসান গুলিবিদ্ধ হয়েছে। গত ৮ জুন রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সামিরাকে তাৎক্ষনিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। সামিরা ব্রুকলিনের একটি স্কুলের শিক্ষার্থী। বয়স ১৫ বছর।
গুলিবিদ্ধ সামিরার বাবা মোহাম্মদ হাসান গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি এই এলাকায় তিন বছর ধরে আছেন। তাকে কেউ কোনরকম বিরক্ত করেনি, তিনিও কাউকে কোন রকম বিরক্ত করেননি।
এই এলাকায় কারও সঙ্গে তাঁর কোনরকম বিরোধ নেই। তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না। তবে তিনি এই ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার চান।
স্থানীয় পুলিশ জানিয়েছে, তারা ঘটনার পর পরই এই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছেন। আসামীকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করার আশাবাদ ব্যক্ত করেছেন তারা।


