সন্ধান২৪.কম: নিউ ইয়র্ক সিটিতে বুধবার রাতে একঘন্টার আকস্মিক বজ্রঝড় ও রেকর্ড ভাঙা ভারী বর্ষণে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছিল।
প্রবল জলের তোড়ে প্লাবিত হয়েছে মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ)-এর একাধিক সাবওয়ে লাইন, যার ফলে স্থবির হয়ে পড়ে পুরো যোগাযোগ ব্যবস্থা। ব্রুকলিন এবং কুইন্সের মতো গুরুত্বপূর্ণ রুটে ট্রেন চলাচল আংশিক বন্ধসহ ব্যাপক শিডিউল বিপর্যয় দেখা দেয়।

এমটিএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ‘এফ’ এবং ‘জে’ লাইন। ‘এফ’ লাইনের ট্রেন চলাচল কিউ গার্ডেনস-ইউনিয়ন টার্নপাইক এবং জ্যামাইকা-১৭৯ স্ট্রিট স্টেশনের মধ্যে সম্পূর্ণ স্থগিত করা হয়। এছাড়া ‘ই’, ‘এম’ এবং ‘আর’ লাইনের ট্রেনগুলো কোনোমতে চললেও সেগুলোর রুটে বড় ধরনের পরিবর্তন আনা হয়।
বিশেষ করে গুরুত্বপূর্ণ ‘সাটফিন বুলেভার্ড/আর্চার এভিনিউ-জেএফকে এয়ারপোর্ট’ স্টেশনটি জলে তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন বিমানযাত্রীরা। বিকল্প হিসেবে যাত্রীদের কিউ২৪ বা কিউ৫৬ বাস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।


নগর কর্তৃপক্ষ এই পরিস্থিতিকে সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বিপর্যয় হিসেবে দেখেছ। সাবওয়ে টানেল ও প্ল্যাটফর্ম থেকে জল নিষ্কাশনে জরুরি বিভাগের কর্মীরা কাজ করছেন। আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে লাখ লাখ কর্মজীবী মানুষ চরম ভোগান্তিতে পড়েন এবং পরিস্থিতি স্বাভাবিক হতে আরও বেশ কিছু সময় লেগেছে। ট্রেনগুলি বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হয়েছে। একাধিক ট্রেনন নির্ধারিত সময়ে ছাড়েনি।

গত বুধবার রাতে কয়ে ঘণ্টার নজিরবিহীন বৃষ্টি (heavy rain) ও ঝড়ে নিউইয়র্কে জলমগ্ন শহরের রাস্তাঘাট। ট্রেন লাইন, রাস্তা বাড়ি, আবাসনের ভিতরে জল। জলে ডুবেছে রেল লাইন। নিউইয়র্কের দুটি বিমানবন্দরেও পড়েছে বৃষ্টির প্রভাব। সড়কপথে ছিল বিপুল যানজট।

শহরের একাধিক রাস্তায় জল দাঁড়িয়ে যাওয়ায় যান চলাচল বিপর্যস্ত। অনেক গাড়ি মাঝপথে জল ঢুকে খারাপ হয়ে যায়। তাতে যানজট আরও বেড়েছে। বাস খুবই কম চলছে। গাড়ির গতিও কম।

নিউইয়র্কের বিভিন্ন এলাকায় অনেক সড়কে বাসগুলোকে দীর্ঘ লাইন করে দাড়িয়ে থাকতে দেখা যায়। তবে কয়েক ঘন্টার মধ্যে বাস ও ট্রেন লাইন স্বাভাবিক হয়ে যায়।


