কুমিল্লায় রেস্টুরেন্টের খাবার খেয়ে দেড় শতাধিক পুলিশ অসুস্থ

সন্ধান২৪.কম : উপনির্বাচনে দায়িত্ব পালন করা দেড় শতাধিক পুলিশ সদস্য কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্থানীয় একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অসুস্থ পুলিশ সদস্যদের ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৪৮ পুলিশ সদস্য ।

বুধবার রাত সাড়ে ৯টায় ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ উপনির্বাচনে দায়িত্ব পালনকালে তারা স্থানীয় ওই রেস্টুরেন্টের খাবার খেয়ে অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বুড়িচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মীর হোসেন মিঠু জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। অসুস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্রাহ্মণপাড়া, কুমিল্লা সদর ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

Exit mobile version