সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন(জেবিবিএ) বিরুদ্ধে মাহবুবুর রহমান টুকুর করা মামলা আদালত খারিজ করে দিয়েছে।
৯ আগস্ট মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে জেবিবিএর নেতারা জানান,গত নির্বাচনের পর তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা আদালত খারিজ করে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী সংগঠনের সভাপতি গিয়াস আহমেদ বলেন,মামলা খারিজ হওয়ার মধ্য দিয়ে “গণতন্ত্রের জয়,দুুষ্টু লোকের পরাজয় হয়েছে।”
গিয়াস আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পূর্ণ শুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে জেবিবিএর নির্বাচন হয়েছিল । কিন্ত আমাদের বিপক্ষের পরিষদ তাদের পরাজয়কে সহজ ভাবে মেনে নিতে পারে নাই। তাই তারা মিথ্যা মামলা করেছিল। আমরা মামলাকারীর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করার সিদ্ধান্ত নেব-বলেন গিয়াস আহমেদ।
জেবিবিএর প্রধান নির্বাচন কমিশন বলেন, যারা নির্বাচনী ভোটে লড়বেন, তাদের পরাজয় মানার মনোভাব থাকা উচিত। কিন্ত হারলেই মামলা করাটা খুবই দুঃখজনক। আমি চাই তাদের শুভ বুুদ্ধির উদয় হবে।
এক প্রশ্নের উত্তরে আসেফ বারী টুটুল জানান, মামলাকারীরা আমাদের বাড়ির মহিলাদের বিরুদ্ধে কটুক্তি করে মামলা করেছিল। এমন মিথ্যা মামলা করা জন্য কমিউনিটি তাদেরকে ধিক্কার জানাচ্ছে।
মাসুদ মোল্লা বলেন, টুকুর বিরুদ্ধে ২ মিলিয়ন ডলার করে ৪জনের মানহানীর মামলা করা উচিত।
বাদী আমাদেরকে যে পরিমান হয়রানী করেছে, তার সমুচিত শিক্ষা দেয়ার জন্য টুকুর বিরুদ্ধে মামলা করা উচিত। এক প্রশ্নের জবাবে বলেন এস এম আবুল হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিজ্ঞ বিচারক মামলার প্রস্তাবিত নির্দেশনা প্রস্তুত করে আদালতে জমা দেয়ার মৌখিক নির্দেশ প্রদান করেন এবং আইনজীবী জাফর এ সিদ্দিকী তাঁর মক্কেলের পক্ষে এমন নির্দেশনা প্রস্তত করে আদালতে জমা দিয়েছেন।
গত নির্বাচনে গিয়াস আহমেদ এবং তারেক হাসান খানের নেতৃত্বের প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করে। এতে ইর্ষান্বিত হয়ে মাহবুবুর রহমান টুকু ও মনির হোসেন গং নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে কুইন্স সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। দীর্ঘ শুনানির পর বিজ্ঞ আদালত মাহবুবুর রহমান টুকুদের আনা অভিযোগের সত্যতা না পাওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন।
সংবাদ সম্মেলনে জেবিবিএ’র সভাপতি গিয়াস আহমেদ, ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ বার ভূইয়া, সহ সভাপতি মোল্লা মাসুদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জেবিবিএ নেতা আসিফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম জাকির, অর্থ সম্পাদক এস এম আবুল হাসান, কার্যকরী সদস্য ডা. বর্ণালী হাসান এমডি সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


