ঢাকায় ১২বছরের শিশুকে গলা কেটে হত্যা

সন্ধান২৪.কমঃ ঢাকার ওয়ারী পদ্ম নিধি লেনের  হাসান (১২) নামের এক শিশুর জবাই করা মরদেহ উদ্ধার করেছে  পুলিশ। বুধবার রাতে ওই এলাকার একটি সাত তলা ভবনের ছয় তলার একটি রুম থেকে যে কোন সময় ঘটনাটি ঘটে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওয়ারী থানার এস আই  ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,রাতে আমারা খবর পেয়ে ওয়ারীর থানাধীন পদ্মনিধি লেন ৮/১/এ সাত তলা ভবনের ছয় তলার একটি রুমে গলাকাটা অবস্থা দেখতে পাই। পরে আমরা গিয়ে মৃতদেহ উদ্ধার করি।

তিনি আরো জানান ,ধারণা করা হচ্ছে কে বা কাহারা তাকে হত্যা করে পালিয়ে যায়। বিস্তারিত জানার চেষ্টা চলছে।ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

নিহতের খালাতো ভাই আজিজুল ইসলাম জানান,হাসান ছয় মাস ধরে আমাদের বাসায় থাকতো। হাসানের বাবা মজনুর সঙ্গে ওর মায়ের তালাক হয়। এরপর থেকে সে আমাদের বাসায় থাকে। আমাদের আজকে সকাল ১০ টার দিকে সবাই মিলে কক্সবাজার যাওয়ার কথা ছিল। চুরির উদ্দেশ্যে বাসায় রাতে কেহ ঢুকলে হাসান হয়তো দেখে ফেলায় তাকে জবাই করে হত্যা করেছে বলে আমাদের ধারণা। এই ঘটনায় জাহিদ নামের একজন পলাতক রয়েছে সোহেল নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

Exit mobile version