লিগ পর্বের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে (১৫৯/৭) পাঁচ উইকেটে হারাল মুম্বাই ইন্ডিয়ান্স (১৬০/৫)।
আইপিএলের প্লে-অফ থেকে আগেই ছিটকে পড়া মুম্বাইয়ের এই জয়ে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বাদ পড়ল দিল্লি।
এর মধ্য দিয়ে নির্ধারিত হলো প্লে-অফের চার দল। এবারের আসরে দুই নবাগত গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টস যথাক্রমে প্রথম ও তৃতীয় দল হিসাবে প্লে-অফে খেলবে। দ্বিতীয় ও চতুর্থ দল যথাক্রমে রাজস্থান রয়্যালস ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি মোস্তাফিজুর রহমান দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন।
দুই নতুন দল গুজরাট ও লখনৌ এবারের আইপিএলে সবচেয়ে কম বাজেটের দল। তারাই কিস্তিমাত করে শেষ চারে জায়গা করে নিয়েছে।


