দুই মাদক কারবারির পেটের ভেতর ইয়াবা, গ্রেফতার

সন্ধান২৪.কমঃ ২৩ ফ্রেুয়ারি দুপুরে অভিযান চালিয়ে  র‌্যাব-১১ পেটের ভেতরে ইয়াবা পাচারের অভিযোগে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মো. রমজান হোসেন জয় (৩০) ও মো. রাজিব হোসেন (২৫)।  

এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৯শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের দেওভোগ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা দীর্ঘদিন ধরে এভাবে ইয়াবা নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা ইয়াবা পাচারকারী। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে ইয়াবা পাচার করে আসছে। তারা ইয়াবার পোটলা গিলে খেয়ে বাসযোগে কক্সবাজার হতে নারায়ণগঞ্জে আসে। পরে পায়ু পথ দিয়ে তা বের করে বিক্রি করতো। গোপনে এ তথ্য জানার পর দেওভোগের রমজান হোসেন জয়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় আসামি রমজান ও রাজিবের পেট থেকে বের করা অবস্থায় লাল ও কালো টেপ দিয়ে মোড়ানো ছোট ছোট ৫৮টি ইয়াবার পোটলায় মোট ২ হাজার ৯শ’ পিস ইয়াবা উদ্ধার হয়।

 

 

 

Exit mobile version