সন্ধান২৪.কমঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপির সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্র আগমনকে ঘিরে নিউ ইয়র্কের জন এফ কেনেডি এয়ারপোর্টে পাল্টাপাল্টি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বিএনপি।
স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর (সোমবার)দুপুরে একই পার্কিং লটে বেশ কিছু দুরত্ব বজায় রেখে দুই দল অবস্থান নেয়। দুই দলের নেতা-কর্মীরা দলীয় ব্যানার, ফেস্টুন হাতে পাল্টাপাল্টি শ্লোগান দেন বিমানবন্দর এলাকায়।
যুক্তরাষ্ট্র বিএনপি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আন্তর্জাতিক সম্পাদক হুমায়ুন কবির ও আনোয়ার হোসেন খোকনকে স্বাগত জানাতে এই সমাবেশ করে।
অপর দিকে রাষ্ট্র পরিচালনার সকল ব্যর্থতার দায় চাপিয়ে ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের দাবীতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ পৃথক সমাবেশ করে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানাতে বিমানবন্দরের ৮ নম্বর টারমিনালে জড়ো জন। এসময় তারা অন্তর্বর্তী সরকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। সমাবেশে যুক্তরাজ্যের লন্ডন থেকে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট. কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ, জিল্লুর রহমান জিল্লুর, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, আনোয়ারুল ইসলাম, পারভেজ সাজ্জাদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান, নিউইয়র্ক মহানগর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকন, দেওয়ান কাওসার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইলিয়াস খান প্রমুখ।
এর আগের দিন আওয়ামী লীগ-বিএনপির নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনায় নিরাপত্তাজনিত কারণে প্রধান উপদেষ্টা ভিন্ন পথ দিয়ে বের হয়ে যান। ফলে স্বাগত জানাতে এলেও বিএনপির কারো সঙ্গে প্রধান উপদেষ্টার দেখা হয়নি।
এদিকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত ও অবৈধ দাবি করে সমাবেশে বিভিন্ন স্লোগান দেন । বিমানবন্দরের চার নম্বর টার্মিনালের পার্কিং এলাকায় স্বাগত সমাবেশ করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো। অদূরে একই এলাকায় বিক্ষোভ করে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো।
সমাবেশে অন্যান্যের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান,উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা আব্দুর রহিম বাদশা, আব্দুল হাছিব মামুন, মোহাম্মদ সোলায়মান আলী, মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদ আলম, সাখাওয়াত বিশ্বাস, শাহানারা রহমান, মুজিবুর রহমান মিয়া, শাহীন আজমল, ইমদাদ চৌধুরী, আতিকুল ইসলাম, হুমায়ুন চৌধুরী, জুয়েল আহমেদ, নূরুজ্জামান সরদার প্রমুখ।
