সন্ধান২৪.কম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ট ট্রাম বিজয়ী হওয়ার বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স ইউএসএ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। কিন্ত সেখানে সংবাদ সম্মেলনের পরিবর্তে আয়োজকরা মঞ্চে বক্তৃতাপর্ব চালিয়ে যান। ফলে বেশ কয়েকজন সাংবাদিক বিরক্ত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
গত ৬ নভেম্বর রাত সাড়ে সাতটায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে নবান্ন রেষ্টুরেন্টে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংবাদ সম্মেলনের ডাক দেন বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স ইউএসএ‘র সভাপতি নাসির আলী খান পল ও সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে। নির্দ্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলে আয়োজক কমিটির কিছু সদস্যকে মঞ্চে ডেকে নেয়া হয়। এরপর চলে ম্যারাথন বক্তব্য। সন্ধান২৪.কম প্রতিনিধি রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত থাকলেও তখন পর্যন্ত সংবাদ সম্মেলনের পর্বটি ছিল না।
আয়োজক ও অতিথিদেও বক্তব্যই চলছিল। এর ফলে বেশ কয়েকজন সাংবাদিক বিরক্তি প্রকাশ করে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। উপস্থিত ট্রাম সমর্থক একজন ক্ষুব্ধতা প্রকাশ করে বলেন, সংবাদ সম্মেলনে এসেছিলাম সাংবাদিকদের প্রশ্ন শোনার জন্য,কিন্ত তার বদলে আয়োজকদের বিরতিহীন বক্তৃতা শুনতে হচ্ছে।
৭৮ বছর বয়সী ডোনাল্ট ট্রাম দ্বিতীয়বারের মত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার নবান্নে বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স ইউএসএ আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনে সভাপতি নাসির আলী খান পল। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে। মঞ্চে উপস্থিত থেকে বক্তব্য দেন ডা. চৌধুরী সারওয়ারুল হাসান,মুক্তিযোদ্ধা শওকত আকবর রিচি,ফুয়াদ হোসেন,এম ডি আজাদ,কাজী কাইয়্যুম,রেজাউল করিম,বিদ্যু সরকার, আনোয়ার খান, মোহাম্মদ আজাদ প্রমুখ।
সভাপতির বক্তব্য নাসির আলী খান পল বলেন, ট্রাম্প এবার অভ্যন্তরীণ অর্থনীতি,বৈদেশিক নীতি,অবৈধ অনুপ্রবেশকারী ও মেক্সিকো সীমান্তে প্রচীর দেয়ার বিষয়কে সবচেয়ে বেশী গুরত্ব দিয়েছেন। এই বিষয়গুলোকে ভোটাররা সাদরে গ্রহন করে ট্রাম্পকে নির্বাচিত করেছেন। তিনি বলেন, নিউইয়র্কের মানুষেনর কাছে রিপাবলিক দল ও ডোনাল্ট ট্রাম্পের গ্রহনযোগ্যতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার প্রমাণ গত বারের চেয়ে ভোটের শতাংশে এবার দলের ভোট প্রায় ডাবল হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য বক্তরা, বাংলাদেশী আমেরিকান রিপাবলিকান এলায়েন্স ইউএসএ সংগঠনের পরিধি এবং সদস্য সংখ্যা আরও বাড়ানোর প্রতি গুরত্ব দেন।
