Wednesday, May 13, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের ‘একের ভিতর চার’ অনুষ্ঠান নিয়ে হাস্যরসের সৃষ্টি

May 10, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
5
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ নিউইয়র্কে বহ্নিশিখা সঙ্গীত নিকেতন বর্ষবরণ উদ্যাপন, পিঠা উৎসব,সংগঠনের ২৬ বছর পূর্তি ও মা দিবসের আয়োজন করে।

‘একের ভিতর চার’ এই অনুষ্ঠান নিয়ে উপস্থিত দর্শক-শ্রোতার মধ্যে কৌতুক ও হাস্যরসের সৃষ্টি হয়। অনেককে বিরক্তি প্রকাশ করতেও দেখা গেছে।

বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের প্রকাশিত ফটোকার্ডে  প্রধান অতিথি,বিশেষ অতিথি ও অতিথি হিসেবে ১২ জনের নাম থাকলেও অতিথি হিসেবে বক্তব্য দেন প্রায় ২০ জন।

গত ৯ মে বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘এক প্যাকেটে অনেক ’ এই অনুষ্ঠানের সূচীতে ছিল মুক্তিযোদ্ধা ও সুধীজনদের সম্মাননা প্রদান,মঙ্গল শোভাযাত্রা,শতকন্ঠের গান, নৃত্য ও কবিতা, অঙ্কন প্রতিযোগিতা,ফ্যাশন শো,পিঠা উৎসবসহ নানা অনুষ্ঠান।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান সবিতা দাস। মুক্তিযোদ্ধা হিসেবে লাভলু আনসার, রাশেদ আহমেদ ও চুন্নুকে সম্বর্ধনা দেয়া হয়। সৈয়দ মোহাম্মদউল্লাহ, ফাহাদ সোলেয়মান, স্টিভেন রাগা, মুজাহিদ আনসারী,চিত্রশিল্পী খুরশিদ আলম, জাকির হোসেন বাচ্চু, ইবনে কিশোর দিলওয়ার,সুশিল সিনহাসহ প্রায় এক ডজন সুধীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

পিঠা উৎসব উদ্বোধন করেন চ্যানেল আই‘র প্রতিনিধি রাশেদ আহমেদ। এ সময় এই আয়োজনের সফলতা কামনা করে বক্তব্য রাখেন সৈয়দ মোহাম্মদউল্লাহ, ফাহাদ সোলেয়মান প্রমুখ।

এ দিকে একটি অনুষ্ঠানে অনেকগুলো বিষয় যুক্ত করায় উপস্থিত দর্শক-শ্রোতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।  বৈশাখ মাসের ২৬ দিন পর কেন বাংলা বর্ষবরণ অনুষ্ঠান করতে হবে,এমন প্রশ্নও দুই/একজন করছেন।

আর একজন ক্ষোভের সাথে বলেন, পিঠা উৎসব ও বর্ষবরণ করায় মা দিবসের তাৎপর্য ও গাম্ভির্য্যকে খেলো করা হয়েছে। পৃথিবীর সমস্ত মায়ের প্রতি অবহেলা করা হয়েছে।

এক আয়োজনে বর্ষবরণ উদ্যাপন, পিঠা উৎসব,সংগঠনের ২৬ বছর পূর্তি ও মা দিবসের অনুষ্ঠানকে ‘বাই ওয়ান গেট ফোর’ বা ‘একের ভিতর চার’ বলেও  একজন দর্শক মন্তব্য করেন।

উপস্থিত আর একজন কৌতুক করে বলেন, হলের ভাড়া প্রতি ঘন্টায় ১২৫ ডলার। তাই আট ঘন্টার ‘পয়সা উসুল’ করার জন্য দক্ষ সংগঠক ড.সবিতা প্যাকেজ প্রোগ্রামের কৌশল নিয়েছেন।

একজন সাংস্কৃতিক কর্মী আক্ষেপ করে বলেন, একসাথে এতগুলো বিষয় যুক্ত করায়, ৪টির কোন বিষয়েরই কোনটির আর গুরত্ব থাকলো না। সব বিষয়কে এক মালায় গেঁথে ফেলতে আয়োজকদের হিসশিম খেতে হয়েছে। যার ফলে অনুষ্ঠানে বেশ বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রায় অর্ধশত শিল্পী অংশ গ্রহন করেন। যন্ত্র সংগীতে ছিলেন তপন মোদক,সজীব মোদক ও মাসুদ রানা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মুনমুন সাহা, রুমা রায় ও সুমিত্রা সেন।

এই আয়োজনকে কেন্দ্র করে প্রায় ১২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানের মিডিয়া পাটনার ছিল চ্যানেল আই,টিবিএন২৪, টাইম টিভি,বিশ্ববাংলা২৪,জাগো প্রহরী,সাপ্তাহিক আজকাল,প্রজ্ঞা,নিউজ২৪ইউএসএ ডটকম ও বিডিইয়র্ক।

 

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে গ্যাং যুদ্ধের ভয়াবহতায় বাড়ছে মৃত্যু, উদ্বিগ্ন পুলিশ

May 12, 2026
4
নিউ ইয়র্ক

বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অর্থ দিয়ে ভোটারদের বিবেক,মেরুদন্ড, মাথা কেনা হচ্ছে

May 11, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ‘প’ ‘ফ’ ‘ব’ তিনটি সংগঠন নিউইয়র্ক বাংলাদেশী কমিউনিটিতে গলার কাঁটা !
  • নিউইয়র্কে গ্যাং যুদ্ধের ভয়াবহতায় বাড়ছে মৃত্যু, উদ্বিগ্ন পুলিশ
  • ‘ফের হামলা হলে ইউরেনিয়াম তৈরি করব’, ট্রাম্পকে পরমাণু প্রত্যাঘাতের হুমকি ইরানের
  • বাংলাদেশ সোসাইটির নির্বাচনে অর্থ দিয়ে ভোটারদের বিবেক,মেরুদন্ড, মাথা কেনা হচ্ছে
  • নিউইয়র্কে বহ্নিশিখা সঙ্গীত নিকেতনের ‘একের ভিতর চার’ অনুষ্ঠান নিয়ে হাস্যরসের সৃষ্টি

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version