Tuesday, July 21, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

নিউইয়র্কে বিখ্যাত আব্বাসী পরিবারের তরুণ চিকিৎসক আরমান সোবহানের অকাল প্রয়াণ

August 21, 2025
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
24
VIEWS
Share on Facebook

নিউইয়র্ক :  তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক আরমান সোবহান(২৯) আর নেই। নিউইয়র্কের ম্যানহাটনের গত রবিবার রাতে হঠাৎই তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়ে মুহূর্তেই মৃত্যুবরণ করেন।

বিখ্যাত আব্বাসী পরিবারের সন্তান আরমানকে নিউইয়র্কের ম্যানহাটনের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায়। মরহুম মুস্তাফা জামান আব্বাসীর দৌহিত্র আরমানের মা সামিরা আব্বাসী বর্তমানে ফ্লোরিডার মায়ামিতে বসবাস করেন। শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সামিরা আব্বাসী ও ইঞ্জিনিয়ার খালেদ সোবহানের দুই সন্তানের একজন ছিলেন আরমান।

আরমান সোবহান ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। মাত্র চৌদ্দ বছর বয়সে তিনি একটি বই প্রকাশ করেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য ভর্তি হন বিশ্বখ্যাত কর্নেল বিশ্ববিদ্যালয়ে। তিনি মেডিকেল স্কুলে কৃতিত্বের সাথে পড়াশোনা শেষ করেন এবং একাধিক গবেষণাপত্র প্রকাশ করেন। সম্প্রতি নিউইয়র্কের সেন্ট জোন্স রিভারসাইড হাসপাতালে ইন্টারনাল মেডিসিনে রেসিডেন্ট ফিজিশিয়ান হিসেবে যোগ দেন। চিকিৎসা পেশায় তিনি বিশেষভাবে কার্ডিওলজিতে দক্ষতা অর্জনের স্বপ্ন দেখতেন।

চিকিৎসাশাস্ত্রের বাইরে আরমান ছিলেন একজন দক্ষ সংগীতশিল্পী। পিয়ানো, বাঁশি, স্যাক্সোফোন এবং বেহালা বাজাতে পারতেন অনবদ্য দক্ষতায়। বহুমাত্রিক প্রতিভার জন্য পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের কাছে তিনি ছিলেন সবার প্রিয়।

নিয়মিত ফোন যোগাযোগ বন্ধ হয়ে গেলে উদ্বিগ্ন পরিবার খোঁজ করতে থাকে। অবশেষে ১৭ আগস্ট মঙ্গলবার তাঁর বাসায় গিয়ে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরিবার সূত্রে জানা গেছে, নিউইয়র্ক থেকে আরমানের মরদেহ ফ্লোরিডায় নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তাঁকে সমাহিত করা হবে।

উল্লেখ্য, আরমানের মা সামিরা আব্বাসী কিছুদিন আগে হারিয়েছেন তাঁর বাবা, বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা জামান আব্বাসীকে। তারও আগে প্রয়াত হন তাঁর মা, খ্যাতিমান শিশু সাহিত্যিক আসমা আব্বাসী। এভাবে একের পর এক শোকের আঘাতে বিধ্বস্ত এই পরিবারে তরুণ আরমানের অকালপ্রয়াণ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

বাংলাদেশ ও প্রবাসে পরিচিত ও সমাদৃত আব্বাসী পরিবারের এই তরুণ সদস্যের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

Continue Reading

Related Posts

আন্তর্জাতিক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়

June 5, 2026
12
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা আমেরিকার ! ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র লক্ষ্য করে সামরিক অভিযান !

May 26, 2026
11

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version