নিউইয়র্কে সংগীত পরিষদের মুত্তালিব বিশ্বাসের একক সংগীত সন্ধ্যা

সন্ধান২৪.কম: সংগীত গবেষক বিশিষ্ঠ সংগীত শিল্পী মুত্তালিব বিশ্বাসের একক সঙ্গীত সন্ধার আয়োজন করে একুশে পদকপ্রাপ্ত রামকানাই দাসের প্রতিষ্ঠিত সঙ্গীত পরিষদ যুক্তরাষ্ট্র।
গতকাল ২২ জুন সন্ধায় জ্যাকসন হাইটসে সংগীত পরিষদের নিজস্ব ভবনে অনুষ্ঠানের শুরুতে মুত্তালিব বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি প্রায় দেড় ঘন্টার মতো একের পর এক গানে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে।

কবি জসীমউদ্দিনের লেখা ‘ও আমার গহীন গাঙের নায়া’ দিয়ে শুরু করেন মুত্তালিব বিশ্বাস। তারপর ধরলেন লালনগীতি ‘গুনে পড়ে সারলি দফা’। ‘মেঘ-বরণ কন্যা থাকে মেঘ্মালতীর দেশে রে’ নজরুল গীতি শোনালেন এরপর। ‘এল বাদল রিমঝিম’, ‘আগডুম বাকডুম নাকাড়া’ থেকে শুরু করে শোনালেন রবীন্দ্রনাথের গান ‘অচেনা কে ভয় কি আমার ওরে..’। তিনি একে একে লোকগীতি, কীর্তন অপ্রচলিত বা সেই অর্থে জনপ্রিয় নয়, এমন গানও গাইলেন তিনি।
মুত্তালিব বিশ্বাসকে শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিষদের উদীয়মান ৮ জন কিশোর- কিশোরী সাত্যকি, সূতীব্র, অনন্যা, সূদীপ্তা, পায়েল,স্বতি, কৃস্টি ও দৃষিকাও অনুষ্ঠানে অংশ গ্রহন করে। তবলায় সূচরিত দত্ত, মন্দিরা শহীদ উদ্দিন ও সূজয় কৃষ্ণ ভৌমিক, কী বোর্ড বিশ্বাস কেতকী ফারহানা, সঞ্চালনায় ফারুক ফয়সল।
রামকানাই দাসের কন্যা কাবেরী দাসের পরিচালনায় অনুষ্ঠানে মুত্তালিব বিশ্বাসের দুই কন্যা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত ছিলেন সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাংবাদিক নিনি ওয়াহেদ, ছড়াকার ও আবৃতি শিল্পী মন্জুর কাদের, ক্রীড়া সাংবাদিক ও লেখিকা মনিজা রহমান, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ, সাংবাদিক আকবর হায়দার কিরন, আলোকচিত্রশিল্পী নিহার সিদ্দিকী, সেবহান চৌধুরী, জাহেদ শরীফ, নৃত্য শিক্ষক চন্দ্রা ব্যানার্জী, তপোজিত দাস,বিশ্বাস করবী ফারহানা, শফিক ইসলামসহ আরো অনেকে।
মুত্তালিব বিশ্বাসের অনুষ্ঠানকে স্মরণে রেখে মনিজা রহমান বলেন, ‘বাংলাদেশের জাতীয় সঙ্গীতের স্বরলিপি করেছিলেন তিনি। ওনার নাম মুত্তালিব বিশ্বাস। খুব কাছে আমরা ওনাকে পাই বলি হয়তো ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারি না ব্যাক্তির মূল্য। নব্বইয়ের কাছাকাছি বয়সী এই মানুষটির মতো সঙ্গীতশিল্পী নিউইয়র্কে তো বটে বাংলাদেশেও এখন বিরল। এই বয়সে এসে গীতবিতানে যেভাবে লেখা আছে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত ঠিক সেইভাবে গাওয়া হয় না। পরবর্তী সময়ে স্বরলিপি করার দরকার হলে এগিয়ে আসেন মুত্তালিব বিশ্বাস। তখন তিনি শিল্পকলা একাডেমিতে চাকরী করতেন। মুন্সী রইসউদ্দিনের লেখা ছোটদের সারেগামা বইয়ে ‘আমার সোনার বাংলা’ গানের স্বরলিপিকার হিসেবে মুত্তালিব বিশ্বাসের নাম আছে। ওনাকে বলা হয় সঙ্গীত সাহিত্যিক। প্রতিটি গানের ব্যাখা দেন গাওয়ার সঙ্গে সঙ্গে।’

অনুষ্ঠানের বিভিন্ন সহযোগীতায় ছিলেন প্রসেনজিৎ সিনহা, দেবযানী মজুমদার, তাজুল হোসাইন,শম্পা রায়, রাজনারায়ন চৌধুরী, ক্রিস্টেলা কুইয়া, লিটন দাস,স্বাগতা মৈত্র, মিতা বড়–য়া, বেবী দেবনাথ, নেপাল দেবনাথ, উজ্জল ধর, পূরবী দাস, সূজয় কৃষ্ণ, কিশলয় মল্লিক, অনিতা মোদক, দিপ্তী নাথ, দেবী সরকার, আফিয়া নাসরিন, শারমিন আহমেদ, গোপা পাল মুক্তা, সুবর্না পাল, ফুলু রায় চৌধুরী, মৌসুমী ভৌমিক।

 

 

Exit mobile version