প্রতিশোধ নিতে ফের সৌদি বিমানবন্দরে হামলা  হুথি সমর্থিত সেনাদের

সন্ধান২৪,কম ;  ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ফের সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে । প্রতিশোধ নিতেই বড় ধরনের এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানা যায় ।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়া বলেন, রোববার তাদের সামরিক ড্রোন আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের কয়েকটি সামরিক অবস্থানে এবং স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুতভাবে আঘাত হানে।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা জোরদার করার প্রেক্ষাপট হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের বিমানবন্দরে হামলা চালায়।

এর এক সপ্তাহ আগেও ইয়েমেনি সামরিক বাহিনী আবহা বিমানবন্দরে হামলা চালিয়েছিল। সিনহুয়া, পার্স টুডে, তাসনিম নিউজ এজেন্সি .তবে এই হামলায় কী পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

Exit mobile version