প্রবাসীর স্ত্রীকে উলঙ্গ করে ভিডিও, যুবলীগ নেতা আটক!

সন্ধান২৪.কম ঃ প্রবাসীর স্ত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগে ইমাদুল ইসলাম (৩৩) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে ধারণকৃত ভিডিওসহ মোবাইলফোনটি জব্দ করা হয়েছে।

১১ জানুয়ারি  সোমবার  যশোরের অভয়নগরে  নিজ বাড়ি থেকে ইমদাদুলকে আটক করা হয়। ইমাদুল অভয়নগরের গোপীনাথপুর গ্রামের হামিদ শেখের ছেলে। সে বাঘুটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, উপজেলার গোপীনাথপুর গ্রামের ওই গৃহবধূর (৩০) স্বামী বিদেশে কর্মরত। এই সুযোগে ইমাদুল ইসলাম ওরফে ইবাদ ওই নারীর সঙ্গে সম্পর্ক করে। চার মাস আগে ওই নারীর স্বামী দেশে ফিরে বিষয়টি জানতে পারায় তিনি ইমাদুলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন।

গত ৬ জানুয়ারি উপজেলার লক্ষীপুর গ্রাম থেকে গোপীনাথপুর গ্রামে যাওয়ার পথে নূরবাগ এলাকায় ওই নারীর গতিরোধ করে ইমাদুল। এরপর ওই নারীর সন্তানকে হত্যার হুমকি দিয়ে ওই তাকে নওয়াপাড়া রেলবস্তির জনৈক মকবুলের ঘরে নিয়ে যায়। সেখানে ওই নারীকে জোরপূর্বক বিবস্ত্র করে মোবাইলফোনে ভিডিও ধারণ করে। এরপর সম্পর্ক না রাখলে ওই ভিডিও ফেসবুকসহ অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। অভিযোগ পেয়ে ইমাদুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিডিও ধারণের কথা স্বীকার করেছে।

 

Exit mobile version