Wednesday, October 14, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বাংলাদেশে হিন্দু পুলিশের ওপর হামলার পরিকল্পনায় সিঙ্গাপুরে বাংলাদেশি গ্রেপ্তার

November 25, 2020
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0

সন্ত্রাসবাদ সম্পর্কিত কর্মকাণ্ডের জন্য সিঙ্গাপুরে আহমেদ ফয়সাল নামের এই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দেশে ফিরে হিন্দু পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার পরিকল্পনা করছিলেন

0
SHARES
26
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : সিঙ্গাপুরের শীর্ষ দৈনিক দ্য স্ট্রেইট টাইমস।মঙ্গলবার সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতি উদ্ধৃত করে খবরে বলা হয়, সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশির নাম আহমেদ ফয়সাল।

কর্তৃপক্ষের তদন্তে বের হয়ে আসে যে, তিনি আইএস’র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে ধর্মের নামে বাংলাদেশে এসে সশস্ত্র সহিংস হামলা চালানোর পরিকল্পনা করছেন ফয়সাল ।

ইউরোপে সাম্প্রতিক সহিংসতার প্রেক্ষাপটে সিঙ্গাপুরে সন্দেহভাজন ৩৭ জনের ওপর তদন্ত চালানো হয়। এতে দেখা যায়, ফয়সাল বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা এবং কাশ্মিরে গিয়ে লড়াই করার পরিকল্পনা করছিলেন।

নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতে ২০১৭ সালের প্রথম দিকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যান ফয়সাল। আইএসের অনলাইন প্রচারণায় প্ররোচিত হয়ে পরের বছরই চরমপন্থার দিকে ঝুঁকে পড়েন তিনি।

ফয়সাল ভুয়া নামে একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে সহিংসতায় উসকানিমূলক জিনিসপত্র শেয়ার করতে থাকেন। সহিংসতার জন্য ভাঁজ করে রাখা যায় এমন সব ছোরাও সংগ্রহ করেন তিনি। সিঙ্গাপুরের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদে দেশে ফিরে এসব ছোরা দিয়ে সহিংস হামলার পরিকল্পনার কথা স্বীকার করেন তিনি।

তদন্তে ফয়সালের সিঙ্গাপুরে সহিংস কর্মকাণ্ড চালানোর পরিকল্পনার প্রমাণ না পাওয়ার ইঙ্গিত মেলার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার এক অনুষ্ঠানে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী কে শানমুগাম বলেছেন, ফয়সাল এসব ছোরা বাংলাদেশে নিয়ে হিন্দু পুলিশ কর্মকর্তাদের ওপর হামলা করতে চেয়েছিলেন।

অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগের এই তদন্তের পর আরও ১৫ বাংলাদেশি এবং একজন মালয়েশিয়াকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর তথ্যও এই অনুষ্ঠানে প্রকাশ করেন সিঙ্গাপুরের মন্ত্রী। ফ্রান্সবিরোধী মনোভাব এবং সম্প্রদায়িক সংঘাত ও সন্ত্রাসে উসকানিমূলক মন্তব্য করায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হয় বলে জানান তিনি।

তবে গত মাসে ফ্রান্সে সংঘটিত ওই সব হামলায় ফয়সালের সম্পৃক্ত না থাকার কথা জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সের প্যারিসে একজন স্কুল শিক্ষকের শিরশ্ছেদের পর নিস শহরে তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছিল, তাদের একজনেরও শিরশ্ছেদ করা হয়েছিল।

মন্ত্রণালয় বলেছে, ফয়সাল সিরিয়ায় আইএসের খিলাফত প্রতিষ্ঠার ঘোষণার প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং সেদেশে গিয়ে এই জঙ্গি গোষ্ঠীর হয়ে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন, যুদ্ধ করতে গিয়ে মারা গেলে ‘শহীদ’ হয়ে যাবেন।

গত বছরের মাঝামাঝিতে তিনি সিরিয়ায় খিলাফত প্রতিষ্ঠায় লড়াইরত আরেকটি জঙ্গি গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) প্রতি অনুগত হন।

“সিরিয়ায় এইচটিএসের কাজে লাগবে চিন্তা করে তিনি সিরিয়াভিত্তিক একটি সংস্থায় অনুদান পাঠান,” বলা হয়েছে স্ট্রেইট টাইমসের প্রতিবেদনে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আল-কায়েদা এবং সোমালিয়াভিত্তিক আল-শাবাবসহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর প্রতি সমর্থন জানিয়েছেন ফয়সাল।

তিনি মনে করতেন, বিভিন্ন জায়গায় নিপীড়নের শিকার স্বধর্মের লোকদের জন্য মুসলমানদের সশস্ত্র জিহাদে অংশ নেওয়ার দায়িত্ব রয়েছে।

ইসলামের কথিত শত্রুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সিরিয়া ছাড়াও কাশ্মিরে যেতে চেয়েছিলেন ফয়সাল। অনলাইনে আগ্নেয়াস্ত্র চালানোর ভিডিও দেখে এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

 

Related Posts

আন্তর্জাতিক

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের  সতর্ক থাকতে বলেছে দূতাবাস

October 12, 2026
6
আন্তর্জাতিক

সৌদি যুবরাজ নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন

October 12, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • দিন দিন ম্লান ও দর্শক বিমূখ হচ্ছে নিউইয়র্কে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’
  • দুর্গাপূজা উপলক্ষে সারা বাংলাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • সৌদি আরবে প্রবাসী বাংলাদেশীদের  সতর্ক থাকতে বলেছে দূতাবাস
  • সৌদি যুবরাজ নিরাপত্তাহীনতায় বাঙ্কারযুক্ত প্রাসাদে থাকছেন
  • ফের হড়পা বান নেপালে! আবারও তলিয়ে গেল বাড়িঘর-সেতু

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version