বিয়ানীবাজার সমিতির দুই পরিষদের নির্বাচনী প্রচারণা জমে উঠেছে

সন্ধান২৪.কম: নিউইয়র্কে অন্যতম আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার সমিতির আসন্ন নির্বাচন জমে উঠেছে । ইতিমধ্যে তাদের প্রচারণা শুরু করে দিয়েছে প্রতিদ্বন্দ্বি দুটি প্যানেল । ভোটারদের সাথে শুরু হয়ে গেছে গণযোগাযোগ,কুশল বিনিময় ও ‘হাই-হ্যালো’। সব মিলে বিয়ানীবাজার সমিতির নির্বাচনী হাওয়া তুঙ্গে বইছে।
নির্বাচনকে সামনে রেখে দুটি প্যানেলই হোটেল-আড্ডা-রেস্টুরেন্টে চালাচ্ছে গণযোগাযোগ। ভোটারাও কোন পরিষদ বা কোন প্রার্থী বিজয় অর্জন করবে তা নিয়ে চালাচ্ছে চুলচেরা বিশ্লেষণ।
এবারের ভোট যুদ্ধে নামছে মিছবাহ-অপু প্যানেল এবং মান্নান-জুয়েল প্যানেল। মিছবাহ-অপু প্যানেল সহ-সভাপতি পদে সাবেক সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রুহুল নির্বাচন করবেন। তার বিপরীতে ব্যবসায়ী পাটনার, দীর্ঘদিনের বন্ধু নিজাম উদ্দীন মুহিবুর রহমান মান্নান-জুয়েল প্যানেলের সহ-সভাপতি পদে লড়বেন।

দুটি প্যানেলই ওজনপার্ক থেকে ব্রঙ্কস, জ্যামাইকা,এস্টোরিয়া, পেনসিলভানিয়ার ভোটারদের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে। দিনরাত উভয় প্যানেল ভোটারদের কাছে তাদের নিজ নিজ পরিষদে ভোট প্রদান করার অনুরোধ করছে। মিছবাহ-অপু ও মান্নান-জুয়েল প্যানেল নির্বাচনী মাঠে তৎপর হয়ে উঠেছেন বিজয় তাদের ঝুলিতে রাখতে।

মান্নান-জুয়েল প্যানেলের নির্বাচনী সভা

অনুষ্ঠান পরিচালনা করেন ইফজাল আহমদ। আব্দুল মান্নান তার বক্তব্যে বলেন, বিগত সময়ে সংগঠনের কোন ট্যাক্স ফাইল হয়নি আমরা ট্যাক্স ফাইল করেছি। ৫০১ সি’র জন্য আবেদন করেছি। এ কাজ অনেক দূর এগিয়েছে। ৫০১ সি অনুমোদিত হলে ঘর সমিতির নামে হবে। যাদের নামে ঘর তারা সমিতির নামে গল দিতে প্রস্তুত। আব্দুল মান্নান তার প্যানেলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও প্যানেল নতুন পুরাতন মিলে গঠন করা হয়েছে বলে জানান। তিনি নির্বাচনে তার প্যানেলকে জয়যুক্ত করার জন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করেন।
নির্বাচনী সভা মঞ্চে উপবিষ্ট ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হাছিব মনিয়া, মোস্তফা উদ্দীন, গৌছ উদ্দীন খান, মসজিদের সাবেক সভাপতি শামস উদ্দীন সোনাই, বিয়ানীবাজার উপজেলার গোলাব শাহ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দীন তোতা, নুরুল ইসলাম খান, ময়নুল হোসেন, পাউন্ড আব্দুল্লাহ পুর সমিতির সভাপতি আব্দুল কাদির, ময়নুল হক মজুমদার, খছরুল হক প্রমূখ।

মিছবাহ-অপু প্যানেলের আলোচনা সভা : মিছবাহ-অপু প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটি ও সমর্থকদের বৈঠক হয় গত ৮ সেপ্টেম্বর ওজনপার্কে।

মিছবাহ-অপু প্যানেল নির্বাচনী অফিসে নির্বাচনী কার্যক্রম আরো জোরদার, গতিশীল, ভোটারদের আরো বেশি করে মিছবাহ-অপু প্যানেলের সঙ্গে সম্পৃক্ততা করার ওপর ঘরোয়া আলোচনা সভায় প্রাধান্য পায়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মোজাহিদুল ইসলাম, মোস্তফা কামাল,আজিজুর রহমান পাখি, আজিমুর রহমান বুরহান,সভাপতি প্রার্থী মিছবাহ আহমদ,সেক্রেটারি প্রার্থী রেজাউল আলম অপু।
এছাড়াও ব্রঙ্কসে মিছবাহ-অপু প্যানেলের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ব্যাপক সংখ্যক কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতি প্রার্থী মিছবাহ আহমেদ এবং সাধারণ সম্পাদক প্রার্থী অপু তাদের প্যানেলকে জয়যুক্ত করে বিয়ানীবাজারবাসীর খোদমত করার সুযোগ দেয়ার আহবান জানান।

মান্নান-জুয়েল প্যানেলের পরিচিতি সভা: গত ১১ সেপ্টেম্বর ওজনপার্কের আল মদিনা পার্টি হলে মান্নান-জুয়েল প্যানেলের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ফিউনারেল হোম করার প্রতিশ্রæতি দিয়ে আব্দুল মান্নান তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।


আসন্ন বিয়ানীবাজার সমিতির নির্বাচন আগামী ২২ অক্টোবর। বিয়ানীবাজার সমিতির নির্বাচন ১৯ পদে ৪২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। কমিশন ১৯টি পদে ৪২টি মনোনয়নপত্র বিক্রি করে ৫ হাজার ২৫০ ডলার সংগৃহীত হয়।

Exit mobile version