ভূমিকম্পে তুরস্ক-গ্রিসে নিহতের সংখ্যা বেড়ে ১৪

 সন্ধান২৪.কম : ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে তুরস্কের এজিয়ান ও গ্রিসে  এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার ভয়াবহ এই ভূমিকম্পের ঘটনায় অন্তত চার শতাধিক মানুষ আহত হয়েছে ,অন্তত ২০টি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে,ভূমিকম্পের উৎপত্তি এজিয়ান সাগরের ১০ কিলোমিটার গভীরে। পার্শ্ববর্তী অ্যাথেন্স এবং ইস্তাম্বুল শহরেও কম্পন অনুভূত হয়েছে। তবে তুরস্ক জানিয়েছে, ভূকম্পন সৃষ্টি হয়েছে এজিয়ান সাগরের ১৬ কিলোমিটার গভীর থেকে।৭ মাত্রার ভূমিকম্পের কেন্দ্রস্থল তুরস্কের ইজমির প্রদেশে। তুরস্ক জানিয়েছে, ভূমিকম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৬।  ভূমিকম্পের কারণে গ্রিসের সামোস বন্দর এবং তুরস্কের ইজমিরে বন্যা দেখা দিয়েছে।

তুরস্ক এবং গ্রিস ফল্ট নাইনসে অবস্থিত। ভূমিকম্প ওই অঞ্চলে স্বাভাবিক ঘটনা। ভূমিকম্প আঘাত হানার পরপরই তুরস্কের তৃতীয় বৃহত্তর শহরে ইজমির হাজারো বাসিন্দা ভয়ে, আতঙ্কে রাস্তায় এসে আশ্রয় নিয়েছে।

 

Exit mobile version