মাঝ সমুদ্রে দাউ দাউ করে জ্বলছে আগুন

সমুদ্রের মধ্যে আগুন। ছবি টুইটার থেকে নেওয়া।

সন্ধান২৪.কমঃ  শুক্রবার থেকে দাউ দাউ করে জ্বলছে আগুন সমুদ্রের মাঝখানে । বেশ কয়েকটি ছোট ছোট জাহাজ  গোলাকার এলাকা জুড়ে জ্বলতে থাকা সেই আগুন নেভানোর চেষ্টা করছে । এ রকমই একটি ভিডিয়ো শুক্রবার থেকে ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে। নীলচে জলের উপর কমলা রঙের আগুনের দৃশ্য এখন নেটমাধ্যমে ভাইরাল

 মেক্সিকো উপসাগরে শুক্রবার এই আগুন লেগেছিল। সেখানকার ইউকাটান উপদ্বীপ এলাকার কাছেই লেগেছিল এই আগুন। মেক্সিকোর জাতীয় তেল উত্তোলন সংস্থা পেমেক্স জানিয়েছে, সমুদ্রের নীচে থাকা পাইপলাইনের গ্যাস লিক করাতেই লেগেছিল এই আগুন। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টার পর এই আগুন নেভানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পেমেক্স

সমুদ্রের তলায় থাকা এই পাইপলাইন সে দেশের দু’টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংযোগ করে বলে জানিয়েছে পেমেক্স। যদিও এই ঘটনার জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই আগুনের জেরে ওই প্রকল্পের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে ওই তেল সংস্থা। তবে কেন এই আগুন লাগল তা নিয়ে তদন্ত করা হবে বলে জানিয়েছে ওই সংস্থা।

 

Exit mobile version