সন্ধান২৪.কমঃ ইসরাইলি বাহিনী মাত্র দুই সেকেন্ডে ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় একটি বহুতল ভবন মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ।
শনিবার বিমান থেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমা ফেলা হয় ভবনটিতে। বিবিসি জানিয়েছে, ওই ভবনটিতে আলজাজিরা ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) অফিস ছিল। পাশাপাশি সেটি আবাসিক ভবন হিসেবেও ব্যবহার করা হত।হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছি কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।

শনিবার ইসরায়েল ১৩ তলার ‘জালা টাওয়ার’ নামে ওই ভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দেয়। ওই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ভবনটিতে অফিস ছাড়াও বেশ কিছু আবাসিক ফ্ল্যাট রয়েছে। হামলার এক ঘণ্টা আগে ভবনের অধিবাসীদের বোমা হামলার ব্যাপারে সতর্ক করা হয়।
এক টুইট বার্তায় আল-জাজিরা জানায়, আল-জাজিরাসহ আরও কয়েকটি বার্তা সংস্থার দপ্তর এই ভবনে অবস্থিত। এপির এক সাংবাদিক বলেন, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনী ভবনের মালিককে এ ব্যাপারে সতর্ক করে দেয়। ওই ভবনে হতাহতের কোনো খবর এখনও জানা যায়নি।