মেয়র প্রার্থী কুমোর সমর্থনে জ্যামাইকায় বাংলাদেশ-আমেরিকান রিপাবলিক্যান এলায়েন্স‘র সভা

সন্ধান২৪.কমঃ  নিউইয়র্কের গত ২ নভেম্বর বিকেলে  জ্যামাইকায়  বাংলাদেশ-আমেরিকান রিপাবলিক্যান এলায়েন্স এন্ড্রু কুমোর সমর্থনে এক নির্বাচনী সভার আয়োজন করে ।
এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ-আমেরিকান রিপাবলিক্যান এলায়েন্স-এর সভাপতি নাসির আলী খান পল।

নিউইয়র্ক সিটির মেয়র প্রার্থী  সাবেক গভর্ণর এন্ড্রু কুমোকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন কমিউনিটি বোর্ড সদস্য ফাহাদ সোলায়মান, ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার ড. দিলীপ নাথ, সাবেক কাউন্সিলম্যীন হায়রাম মনসুরাত, সংগঠনের সহ-সভাপতি রেজাউল করিম ও সংগঠনের সহ- সভাপতি বিদুৎ দাশ, ইমাম কাজী আব্দুল কাইয়্যুম, সাধারণ সম্পাদক প্রিয়তোষ দে, ,সাউথ এশিয়ান কমিউনিটি নেতা যশপ্রসাদ, কমিউনিটি নেতা কাজল মাহমুদ প্রমুখ।

নাসির আলী খান পল বলেন, নিউইয়র্কের পাবলিক স্কুল ব্যবস্থা ঠিক করতে আমরা মেয়রের নিয়ন্ত্রণ পুনর্বহাল করব। বিশেষ মেধাবী শিক্ষার্থীদের ‘গিফটেড আ্যান্ড ট্যালেন্টেড প্রোগ্রাম’ ও বিশেষায়িত (স্পেশালাইজড) হাই স্কুলের সংখ্যা দ্বিগুণ করার  জন্য মেয়র হিসেবে কুমোকেই বেছে নেব।

ফাহাদ সোলেয়মান নির্বাচনী সভায় এন্ড্রু কুমো তাঁর অতীত অভিজ্ঞতা, মেয়র হিসেবে বিভিন্ন পরিকল্প্না ও বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরেন। তিনি বলেন, নিউইয়র্ক সিটি বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। জননিরাপত্তা, শিক্ষা, বাসস্থান, মানসিক স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রেই নিশৃঙ্খলা বিরাজ করছে, তাই আমি নির্বাচিত হলে সব বিষয়ে শৃঙ্খলা ফিরিয়ে আসবে।

দীলিপ নাথ বলেন,বাঙালি কমিউনিটির ভোটার ও  সাউথ এশিয়ানদের প্রতি তার নির্বাচনী ইসতেহার তুলে ধরে বলেন, শহরের অর্থনীতি ও আইন শৃঙ্খলা রক্ষায় স্থিতিশীল নেতৃত্বের জন্যে কুমোকে সমর্থন দিন।

কাজল মাহমুদ বলেন, সাবেক গভর্ণর এন্ড্রু কুমোর নির্বাচিত হলে নিউ ইয়র্ক সিটি প্রশাসনে সাউথ এশিয়ান ব্যক্তিবর্গ গুরুত্বপুর্ণ দায়িত্ব পাবেন, এর মধ্যে বাংলাদেশীরাও থা কবেন।

রেজাউল করিম বলেন,‘‘মনদানি’’ ধর্মকে ব্যবহার করে চটকদার স্লোগান দিচ্ছেন, কিন্তু কার্যকর কোনো সমাধান নেই ।

অন্যান্য বক্তরা  বলেন,  এন্ড্রু কুমো এমন একজন মেয়র হবেন, যাঁর নিউইয়র্ককে সাশ্রয়ী করে তোলার জন্য অভিজ্ঞতা ও বাস্তবধর্মী পরিকল্পনা আছে।

 

Exit mobile version