সন্ধান২৪.কম : ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক চাপায় সিএনজি চালিত অটো রিকশায় থাকা দুই যাত্রী নিহত হয়েছে। এছাড়াও আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে নেত্রকোনা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের খিচা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলা থানার বামনডহর গ্রামের মৃত আঞ্জু মিয়ার ছেলে মঞ্জু মিয়া ও তারাকান্দা উপজেলার কালনীকান্দা গ্রামের রুহুল আমিনের ছেলে সাইদুল ইসলাম।
নিহতরা ময়মনসিংহ থেকে ডাক্তার দেখিয়ে সিএনজি যোগে নেত্রকোনা ফিরছিলেন। হতাহত সবাই সিএনজি অটোরিকশার যাত্রী। আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।
গৌরীপুরের শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, রবিবার রাত পৌনে ৯টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশা ৪ জন যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে নেত্রকোনা ফিরছিল। সিএনজিটি গৌরীপুর উপজেলার বেলতলি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হন। আহত হয় চালকসহ দুজন।
দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ময়মনসিংহ-নেত্রকোনা সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে। খবর পেয়ে শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নয়ন দাস জানান, পুলিশ ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করেছেন। দুর্ঘটনার পর পরই চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
