যুক্তরাষ্ট্রে এবিপিসি কমিটির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়লো

সন্ধান২৪.কমঃ ‘আমেরিকা-বাংলাদেশ প্রেস ক্লাব’ (এবিপিসি) তাদের কার্যকরী কমিটির মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে।

বুধবার  নিউ ইয়র্কে এবিপিসির কার্যকরী কমিটি এবং নির্বাচন কমিশনের যৌথ সভা থেকে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের  সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন এবিপিসির সভাপতি  লাবলু আনসার। 

 গত ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হলেও করোনাভাইরাসের কারণে সদস্য-নবায়নসহ আনুষঙ্গিক অনেক কাজই ঝুলে ছিল। সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ইতোমধ্যে গঠিত নির্বাচন কমিশনই বহাল থাকবে পরবর্তী নির্বাচনের জন্য। ২০২০ সালের সদস্য ফি মওকুফ করা হয়েছে বলে সভায় সিদ্ধান্ত হয়।

আলোচনায় আরও অংশ নেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজেদ শিবলী, ভাইস প্রেসিডেন্ট আকবর হায়দার কীরন, প্রধান নির্বাচন কমিশনার  রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনের সদস্য জাহেদ শরিফ, এবিপিসির কোষাধ্যক্ষ আবুল কাশেম, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, প্রচার সম্পাদক শাহ ফারুক ও নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি।

এছাড়া টেলিফোনে সভার সঙ্গে সংহতি প্রকাশ করেন বাংলাদেশ থেকে নির্বাচন কমিশনের সদস্য মিশুক সেলিম, ভার্জিনিয়া থেকে নির্বাহী সদস্য সাব্বির আহমেদ ও নিউ জার্সি থেকে ফারহানা চৌধুরী।

 

Exit mobile version