যুক্তরাষ্ট্রে বিএনপির আহ্বায়ক কমিটি গঠন

সন্ধান২৪.কমঃ যুক্তরাষ্ট্র বিএনপির  দীর্ঘ ৯ বছর গঠন করা হলো। অবশেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের ১৬ দিন পর ৫০১ সদস্যের একটি কমিটি পেয়েছে যুক্তরাষ্ট্র বিএনপি।

গত সোমবার বিকালে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপির পক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব এম এ সালাম।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের কমিটি ঘোষণা উপলক্ষে সোমবার দিনভর যুক্তরাষ্ট্র বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এদিন বিকাল থেকে নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেসে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। পরে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুরকে আহ্বায়ক, সাবেক সিনিয়র সহ-সভাপতি গিয়াস আহমেদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবুকে যুগ্ম আহ্বায়ক, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনকে সদস্য সচিব এবং বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজকে যুগ্ম সদস্য সচিব করে ৫০১ সদস্যের একটি কমিটি ঘোষণা করা হয়।

কমিটির প্রধান সমন্বয়ক এবং সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী আনোয়ার হোসেন খোকন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনিন।

সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস আহমেদকে কেন্দ্রীয় কমিটিরও সদস্য করা হয়েছে। এছাড়া বিভিন্ন অঙ্গরাজ্য কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম সদস্য সচিব ছাড়া এদিন আর কারো নাম ঘোষণা না করে এম এ সালাম জানান, পূর্ণাঙ্গ কমিটি পরে সাংবাদিকদের জানানো হবে।

সংবাদ সম্মেলনে এম এ সালাম জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি এক বছর বহাল থাকবে। এই কমিটি মিলেমিশে কাজ করলে পরবর্তীতে যুক্তরাষ্ট্র কমিটির ঘোষণা করা হবে।

 

Exit mobile version