রাজনৈতিক ক্ষমতাসীনরা পরিবেশ দূষণের জন্যে দায়ী : রেহমান সোবহান

সন্ধান২৪.কম : বাংলাদেশে যাদের হাতে পয়সা আছে, রাজনৈতিক ক্ষমতা আছে, প্রভাব-প্রতিপত্তি আছে, তারা পরিবেশ দূষণের জন্যে দায়ী বা চিহ্নিত হলেও সত্যিকার অর্থে তাদের কিছুই হয় না। এ অবস্থায় রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গকে এই আন্দোলনের সাথে আরো জোরালোভাবে সম্পৃক্ত করতে বেন/বাপার আরও কার্যকরী কর্মসূচি নেয়া দরকার। নিউইয়র্কে বেনের ২৫ বছর পূর্তি উৎসবে খ্যাতনামা অর্থনীতিবিদ ও পরিবেশ বিজ্ঞানী ড. রেহমান সোবহান প্রধান অতিথির ভাষণে একথা বলেছেন।

জ্যামাইকার পিএস ১৩১ মিলনায়তনে গত ২২ জুলাই শনিবার বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)-এর নিউইয়র্ক, নিউজার্সী এবং কানেক্টিকাট স্টেট শাখা আয়োজিত ২৫ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথি ছিলেন ড. রেহমান সোবহান।
জাতিসংঘের উন্নয়ন গবেষণা টিমের প্রধান এবং বেন প্রতিষ্ঠাতা ড. নজরু
ল ইসলামের সভাপতিত্বে মূল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেন’র নিউইয়র্ক, নিউজার্সি ও কানেক্টিকাট’র কো অর্ডিনেটর ও উৎসব কমিটির আহ্বায়ক অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরী।
বক্তব্য রাখেন বিশ্বখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান,বেনের বৈশ্বিক সমন্বয়কারী ড. মো. খালেকুজ্জামান, জাকির হোসেন, নিউইয়র্ক সিটি মেয়রের পরিবেশ বিষয়ক প্রতিনিধি ভিকি সেকলো, ডা. আব্দুল বাতেন, হাসান আলী প্রমূখ। অনুষ্ঠানে ইউএস কংগ্রেসওম্যান গ্রেসমেং সহ বিভিন্ন অতিথির ভিডিও রেকর্ডকৃত বক্তব্য শুনান হয়। উপস্থাপনায় ছিলেন নজরুল কবীর, নুপুর চৌধুরী এবং উর্বি সাবিনা হাই।

এর আগে পিএস ১৩১ এর বহিরাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব কমিটির সদস্য সচিব মিনহাজ আহমেদের পরিচালনায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র এর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও পরিবেশ বিজ্ঞানী ড. রেহমান সোবহান, রাষ্ট্রবিজ্ঞানী ড. রওনক জাহান, বেনের বৈশ্বিক সমন্বয়কারী ড. মো. খালেকুজ্জামান, অধ্যাপিকা হুসনে আরা প্রমূখ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
ড. মোঃ খালেকুজ্জামানের সঞ্চালনায় বেন লিডারশিপ ফোরাম বিভিন্ন চ্যাপ্টারের রিপোর্ট ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা পেশ করা হয়। এতে অংশ নেন ড. নজরুল ইসলাম, দীপেন ভট্টাচার্য, মুহিত রহমান, আহামদ বদরুজ্জামান, ডা. জিয়াউদ্দিন আহমেদ, রানা ফেরদৌস চৌধুরী, চিটো খন্দকার, উৎপল দত্ত, মোহাম্মাদ ইরফান, ফারুক জামান, হোসাইন আজম।
ড. মো. খালেকুজ্জামানের পরিচালনায় এবং ড. নজরুল ইসলাম ও অধ্যাপক রানা ফেরদৌস চৌধুরীর সহযোগিতায় পরিবেশ উন্নয়নে ভূমিকার জন্য ড. সাইদুজ্জামান চৌধুরী. প্রফেসর এমডি জামান এমডি এবং ফার্মাসিস্ট সৈয়দ টিপু সুলতানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে সাবেক কেয়ারটেকার সরকারের উপদেষ্টা রেহমান সোবহান বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণের দুই মেয়র ভোটের আগে যেসব অঙ্গীকার করেছিলেন তার বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না।


ড. রেহমান সোবহান উল্লেখ করেন, বলবায়ু দূষণ রোধে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্র এবং বিশ্বের অন্যান্য দেশগুলোর গৃহীত কার্যক্রম সম্পর্কে সঠিক একটি ধারণা নিয়ে সে আলোকে বাংলাদেশেও কাজ করতে হবে।
তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় নিউইয়র্ক সিটি মেয়রের অফিস যেসব পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলোর সাথে ঢাকার মেয়রদের পরিচিত হওয়া দরকার। এ লক্ষে আমি ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রকে নিউইয়র্কে দেখতে চাই। তারা যেন নিউইয়র্ক সিটি মেয়রের অভিজ্ঞতার আলোকে রাজধানী ঢাকার পরিবেশ সুরক্ষায় ২/৩ বছরের একটি পরিকল্পনা হাতে নেন। এরপর সেই পরিকল্পনার মেয়াদ ৫-১০ বছর পর্যন্ত হতে পারে।


রানু ফেরদৌসের তত্ত্বাবধানে অনুষ্ঠিত প্রবাস প্রজন্মের শিশু-কিশোরদের ছবি আঁকা প্রতিযোগিতা হয়। ড. ওবায়েদ উল্লাহ মামুনের ব্যবস্থাপনায় প্রদর্শিত হয় পরিবেশ বিষয়ক পোষ্টার।
অনুষ্ঠানে প্রামাণ্য চিত্রে বেন এর কার্যক্রম তুলে ধরেন ক্যালিফোর্নিয়া কো অর্ডিনেটর দীপেন ভট্টাচার্য।
দিনব্যাপি উৎসব ও পরিবেশ মেলার আয়োজনে ছিল বর্ণাঢ্য র‌্যালি, প্রবাস প্রজন্মের ছোট্টমণিদের ছবি আঁকা প্রতিযোগিতা,প্রামাণ্য চিত্র, পোষ্টার ও পরিবেশ শিল্পকর্ম প্রদর্শন, সম্মাননা ও ক্রেষ্ট প্রদান, পুঁথি পাঠ, গীতি আলেখ্য, নৃত্য সহ মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

Exit mobile version