Tuesday, April 28, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রুশদি-হামলা পশ্চিমের জেগে ওঠার ডাক সুনকের,ইরানকে আক্রমণ

August 15, 2022
in আন্তর্জাতিক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
42
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কমঃ নিউ ইয়র্কের এক মঞ্চে আক্রান্ত হন সলমন রুশদি। গুরুতর জখম হওয়ার জেরে লম্বা অস্ত্রোপচার হয় তাঁর। পরে ভেন্টিলেটরে রাখতে হয় তাঁকে।

সলমন রুশদির উপর হামলাকে আদতে ইরান প্রসঙ্গে পশ্চিমের  কাছে ‘জেগে ওঠার ডাক’ বলে উল্লেখ ঋষির।

সলমন রুশদির উপর হামলাকে আদতে ইরান প্রসঙ্গে পশ্চিমের  কাছে ‘জেগে ওঠার ডাক’ বলে উল্লেখ ঋষির।
ফাইল চিত্র
।

সাহিত্যিক সলমন রুশদির উপর প্রকাশ্যে প্রাণঘাতী হামলা প্রসঙ্গে এ বার মুখ খুললেন ব্রিটেনের প্রধানমন্ত্রী পদপ্রার্থী ঋষি সুনক। ভারতীয় বংশোদ্ভূত এই ব্রিটিশ রাজনীতিকের মতে, এই হামলা আদতে ইরান প্রসঙ্গে পশ্চিমের কাছে ‘জেগে ওঠার ডাক’।

শুক্রবার নিউ ইয়র্কের এক মঞ্চে আক্রান্ত হন সলমন রুশদি। গুরুতর জখম হওয়ার জেরে লম্বা অস্ত্রোপচার হয় তাঁর। পরে ভেন্টিলেটরে রাখতে হয় তাঁকে। তবে এ দিন চিকিৎসকেরা জানান, ভেন্টিলেটর থেকে রুশদিকে বার করে আনা হয়েছে। তাঁর ঘনিষ্ঠ কয়েক জনের দাবি, কথাও বলেছেন রুশদি। প্রাণ সংশয়ের মুখ থেকে ফিরে আসা রুশদির হামলাকারী ধরা পড়েছে ঘটনাস্থল থেকেই। তবে কী কারণে সে এই হামলা চালাল তা নিয়ে এখনও মুখ খোলেননি তদন্তকারীরা। অনেকে মনে করছেন, রুশদির উপন্যাস ‘দ্য সেটানিক ভার্সেস’ প্রকাশিত হওয়ার পরে মুসলিমদের উদ্দেশ্যে তাঁকে মারার যে ফতোয়া জারি করেছিল ইরান, এই হামলা তারই প্রতিফলন। ইরান এখনও পর্যন্ত এই বিষয়ে সরাসরি সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া দেয়নি। তবে সে দেশের কট্টরপন্থী সংবাদপত্রগুলিতে এই ঘটনার ভূয়সী প্রশংসা করা হয়েছে। এমনকী, আক্রমণকারীকেও বাহবা দিতে ছাড়েনি তারা।

এই প্রেক্ষাপটেই সুনকের মন্তব্য, ‘‘যে ভাবে নৃশংসতার সঙ্গে সলমন রুশদির উপরে ছুরি চালানো হয়েছে তা আদতে পশ্চিমের কাছে জেগে ওঠার ডাক বলেই মনে করি। ঘটনা প্রসঙ্গে ইরানের অবস্থান আদতে সে দেশের ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর উপর নিষেধাজ্ঞা চাপানোর প্রসঙ্গটি গুরুত্ব দিয়ে বিবেচনার ক্ষেত্রে মাত্রা যোগ করল।’’ শিয়া চরমপন্থী সংগঠন আইআরজিসি-র নিয়ন্ত্রণেই রয়েছে ইরানীয় সেনার অভিজাত বিভাগ এবং গোয়েন্দা বাহিনী। উল্লেখ্য, রুশদির উপর হামলায় ধৃত হাদি মাটার আইআরজিসি-র কট্টর সমর্থক বলেই জানতে পেরেছেন তদন্তকারীরা।

এ ছাড়া, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ফিরিয়ে আনতে পশ্চিমের তরফে কথা শুরুর প্রয়োজনীয়তার প্রসঙ্গটিও এ দিন টেনে আনেন সুনক। এই নিয়ে তাঁর বক্তব্য ‘‘এখনই একটা নতুন, শক্তিশালী চুক্তির প্রয়োজন, সঙ্গে আরও কড়া নিষেধাজ্ঞা চাপানোর।’’ আশঙ্কার সুরে সুনক আরও বলেছেন, ‘‘ইরানের পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং পুতিনের দিকে (ইউক্রেন পরিস্থিতি) নজর দিতে গিয়ে এ দিক থেকে নজর ঘোরালে চলবে না।’’

১৯৮৮ সালে উপন্যাসটি প্রকাশিত হওয়ার পর ১৯৮৯ সালে বইতে ইসলাম ধর্মের অপমান করা হয়েছে, এই অভিযোগ তুলে ইরানের তৎকালীন প্রধান ধর্মীয় নেতা আয়াতোল্লা খোমেইনি রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করেছিলেন। তারপর থেকেই এই বইয়ের অনুবাদকদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকে।১৯৮৮ সালে ইংল্যান্ডের একটি প্রখ্যাত প্রকাশনা সংস্থা থেকে বইটি প্রকাশিত হওয়ার পর বিশ্বের বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ থেকে অভিযোগ করা হয় যে, বইটির বিষয়বস্তু ধর্মীয় ভাবাবেগে আঘাত দিচ্ছে।

Related Posts

আন্তর্জাতিক

আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

April 20, 2026
4
আন্তর্জাতিক

আকাশসীমা খুলে দিতে চলেছে ইরান,ফের বিমানবন্দরগুলিও ধাপে ধাপে চালু হচ্ছে

April 19, 2026
2
No Result
View All Result

Recent Posts

  • মনোনয়ন না পেয়ে আলহামদুলিল্লাহ বললেন কনক চাঁপা
  • জিয়ার ‘মেয়ে’ বেবী নাজনীন মনোনয়ন পাননি, নিউইয়র্ক বিএনপির কর্মীরা  হতাশ
  • বড় রোগ বাসা বাঁধার আগে সংকেত দেয় মহিলাদের শরীর! কোন লক্ষণ অবহেলা করলেই বিপদ?
  • নিজের ভুল থেকেই শিখবে সন্তান ! খুদেদের স্বনির্ভর করতে জনপ্রিয় হচ্ছে ‘ফ্যাফো পেরেন্টিং’
  • আবার অশান্ত হরমুজ, ইরানি জাহাজের দখল মার্কিন সেনার, পাল্টা হামলা ইরানের

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version