সন্ধান২৪.কম : কক্সবাজারের চকরিয়ায় ১৪ বছরের এক কিশোরীকে জোরপূর্বক সামাজিক বনায়নের ভেতরে নিয়ে ধর্ষণ করা হয় । মো. শওকত (২২) নামের এক যুবকের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে । রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পূর্ব রংমহলের সামাজিক বনায়নের বাগানের ভেতর এই ধর্ষণের ঘটনা ঘটে।
এ সময় বনায়নের জঙ্গল পরিষ্কার করা সময় চিৎকার শুনে এগিয়ে গেলে ধর্ষক যুবক পালিয়ে যায়। পরে পরিবার সদস্যরা ওই কিশোরীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে প্রেরণ করেন। ধর্ষণের শিকার কিশোরীর বাড়ি পার্শ্ববর্তী লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম পাগলির আগার অলি বাপের জুম এলাকায়। পলাতক ধর্ষক শওকতও একই এলাকার আবুল কালামের ছেলে।
ধর্ষণের শিকার কিশোরীর বাবা ও মা জানান, তাদের মেয়ে বাড়ি থেকে সীমান্তবর্তী চকরিয়ার ডুলাহাজারার রংমহলস্থ বোনের বাড়িতে যাচ্ছিল পায়ে হেটে।
এ সময় এক কিলোমিটার পশ্চিমে পূর্ব রং মহলের সামাজিক বনায়ন এলাকায় পৌঁছলে ধর্ষক শওকত জোরপূর্বক সামাজিক বনায়নের ভেতর নিয়ে যায় তাদের কিশোরী মেয়েকে। এ সময় মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখমও করে।
এ ব্যাপারে চকরিয়া থানার ওসি বলেন, ‘পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনি সহায়তা দেওয়াসহ মামলা নেওয়া হবে।’


