সৌদিতে শীর্ষ ধর্মীয় পরিষদে এবার নারী

সন্ধান২৪.কম : সৌদি আরবের রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে ।দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য নারীদের ক্ষমতায় আনা হচ্ছে। তারই অংশ হিসেবে রাজতন্ত্রের উপদেষ্টা পরিষদ শুরা কাউন্সিল, সুপ্রিম কোর্ট ও শীর্ষ ধর্মীয় পরিষদে রদবদল করে রোববার বেশ কয়েকটি আদেশ জারি করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ। বাদশাহ সালমান এসব আদেশে শুরা কাউন্সিলের নতুন একজন স্পিকার ছাড়াও আরও দুইজন ডেপুটি স্পিকার নিয়োগ দিয়েছেন। এর মধ্যে একজন ডেপুটি স্পিকার হলেন নারী।

বাদশাহ সালমান বিন আবদুল আজিজ

সৌদি আরবের প্রভাবশালী এই পরিষদের বর্তমান সদস্যদের মেয়াদ আগামী সপ্তাহে শেষ হওয়ার কথা। তার আগেই গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল করে আদেশ জারি করলেন সৌদি রাজতন্ত্রের প্রধান বাদশাহ সালমান।
‘কাউন্সিল অব সিনিয়র স্কলারস’-এ সংস্কার এনে তার প্রধানের দায়িত্ব গ্রান্ড মুফতি শেখ আবদুলাজিজ আল-শেখকে দিয়েছেন বাদশাহ। সংবাদসূত্র :রয়টার্স

 

Exit mobile version