সন্ধান২৪.কম : সৌরভ গঙ্গোপাধ্যায়কে একটি নামী কোম্পানির বিজ্ঞাপনে দেখা যেত।সেই বিজ্ঞাপন সরাতে বাধ্য হলো । মূলত সোশ্যাল মিডিয়ায় সেই তেলের বিরুদ্ধে আক্রমণ এবং ক্রমাগত ট্রোলিংই এর কারণ বলে জানা গিয়েছে। অনেকে এই তেল নিয়ে প্রশ্ন তুলেছেন, কেন এই তেল ব্যবহার করেও সৌরভ অসুস্থ হলেন ?
‘হার্টের সুরক্ষায়’ সৌরভের করা তেলের বিজ্ঞাপন থেকে দাদাকে সরাল আদানি গোষ্ঠী । আদানি গোষ্ঠীর ভোজ্য তেল ফরচুন অয়েলের বিজ্ঞাপন থেকে সরিয়ে দেওয়া হল সৌরভ গঙ্গোপাধ্যায়কে। মঙ্গলবার থেকে মিডিয়ায় সেই বিজ্ঞাপন দেখা যাচ্ছে না। প্রত্যাহার করে নেওয়া হয়েছে ওই বিজ্ঞাপনটি।

সেই সৌরভ মাত্র ৪৮ বছর বয়সে নিজেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ফলে হৃদযন্ত্র সুরক্ষিত রাখার যে প্রতিশ্রুতি এই ব্র্যান্ডের তরফে দেওয়া হচ্ছিল, তা যে কতটা ‘ফাঁপা’, সেটা নিয়েই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন নেটাগরিকরা। তাঁদের দাবি, যিনি এই বিজ্ঞাপনের মুখ, তিনি নিজেই অসুস্থ। তাই মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এই পণ্যের বিজ্ঞাপন অবিলম্বে বন্ধ করা হোক। অনেকে ক্রেতা সুরক্ষা দফতরে নালিশের দাবিও তোলেন।
ওই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন সৌরভ। তার চার দিনের মধ্যে টিভি এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে সেই তেলের বিজ্ঞাপন সরিয়ে নিল ওই কোম্পানি।
খবরের চ্যানেলই হোক, বা বিনোদনমূলক চ্যানেল, টিভি খুললেই নিয়মিত এই তেলের বিজ্ঞাপনে হাসিমুখে দেখা যেত সৌরভকে। দীর্ঘদিন ধরেই টিভিতে ওই তেলের বিজ্ঞাপন করছেন সৌরভ। গত বছর জানুয়ারিতে ওই পণ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হন তিনি। ‘এই তেল আপনার হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়’, এটাই ছিল এই পণ্যের ট্যাগলাইন। মুদ্রিত বিজ্ঞাপনে লেখা থাকত, ‘দাদা আপনাদের ৪০-এ স্বাগত জানাচ্ছে’।


