মহানবীর ব্যঙ্গ কার্টুন ছাপানো পত্রিকার অফিসের কাছে ছুরি হামলা

ছবি: হামলার পর ঘটনাস্থল ঘিরে রেখেছে ফ্রান্সের সন্ত্রাসবিরোধী পুলিশ।

সন্ধান২৪.কম : শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্যারিসে মহানবী হযরত মুহাম্মদের (সা:) কল্পিত কার্টুন ছেপে বিশ্বজুড়ে বিতর্কের সৃষ্টি করা ফ্রান্সের রম্য সাময়িকী শার্লি হেবদোর পুরনো অফিসের কাছে ছুরি হামলায় অন্তত দুজন আহত হয়েছেন। হামলায় আহত দুজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে।  এ ঘটনায় সন্ত্রাসবিরোধী পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।

হামলার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে এরই মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফ্রান্স ২৪ বলছে, দ্বিতীয় আরেক সন্দেহভাজনকেও পুলিশি জিম্মায় নেয়া হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, আমি অফিসে ছিলাম। হঠাৎ সড়কে চিকৎকার শুনতে পাই। জানালা দিয়ে বাইরে তাকিয়ে একজন নারীকে রাস্তায় পড়ে থাকতে দেখি। তার মুখে বড় ধরনের জখম হয়েছে; সম্ভবত ছুরির আঘাত। হামলার পরপরই দেশটির প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স ঘটনাস্থল পরিদর্শ করে বলেন, প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আরেকজনকেও ঘটনায় জড়িত সন্দেহে হেফাজতে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, মহানবীর (সা:) কার্টুন প্রকাশের জেরে ২০১৫ সালের ৭ জানুয়ারি ‘শার্লি হেবদো’র অফিসে জঙ্গি হামলা হয়েছিল। এতে অন্তত ১২ জনের প্রাণহানি ঘটে। এরপর থেকে সেখান থেকে সরে নতুন অফিস নেয় রম্য ম্যাগাজিনটি। নিরাপত্তার স্বার্থে নতুন অফিসের ঠিকানা গোপন রাখা হয়েছে। সূত্র : ফ্রান্স ২৪। 

 

Exit mobile version