সন্ধান২৪.কম: গত ৯ জুলাই রোববার সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন ইন্ক বার্ষিক বন ভোজনের আয়োজন করে।

বেলমন্ট লেক ষ্টেট পার্কে দিনব্যাপী বন ভোজনের আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা,আলোচনা অনুষ্ঠান ও র্যাফেল ড্র।

উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নীহার সরকার, সাধারণ সম্পাদক দীপঙ্কর রায়, কোষাধ্যক্ষ উজ্জ্বল রায়, বন ভোজন কমিটির আহ্বায়ক নরেশ মোদক, সদস্য সচিব প্রদীপ ভট্টাচার্য ।
ক্রীড়া প্রতিযোগিতায় ছিল শিশু-কিশোরদের দৌড়, সাধারণদের দৌড় ও মহিলাদের বালিশ বর্জন।
র্যাফেল ড্রতে ১৫ টি পুরস্কার দেয়া হয়। এই পিকনিকের ব্যতিক্রম ছিল পিকনিক স্পটে সমন্ত কিছু রান্না করা,বিশেষ কওে আম ভর্তা সকলের কাছে প্রশংসিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।


বনভোজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নেপাল মজুমদার, বিজয় কে ভৌমিক, নিখিল মন্ডল,সুরুজ শীল,লিটন সুত্রধর,নয়ন রায়,ররীন সরকার, অজিত ভৌমিক,তুষার বর্মণ,নিথীত বিশ্বাস, শ্যামল কে শর্মা, যুগল নাথ, সরজু শীল প্রমূখ।


