হাঙ্গেরিকে ৫ হাজার করোনা টিকা দিচ্ছে বাংলাদেশ

সন্ধান২৪.কমঃ হাঙ্গেরি  জরুরী ভিত্তিতে  বাংলাদেশের কাছে পাঁচ হাজার করোনা ভাইরাসের টিকা চেয়েছে । ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটিকে এ টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রধানমন্ত্রী এবং স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র দপ্তর।

রবিবার জাতীয় সংসদে আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, ‘হাঙ্গেরি আমাদের কাছে পাঁচ হাজার টিকা চেয়েছে। আমাদের যে স্টক আছে সেখান থেকে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়াও বাংলাদেশের কাছে কিছু টিকা চেয়েছে।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভাইরাসের টিকার তিন কোটি ডেজ কিনছে বাংলাদেশ। যার মধ্যে ৫০ লাখ ডোজ ইতিমধ্যে দেশে পৌঁছেছে। এছাড়া উপহার হিসেবে ভারতের পাঠানো আরও ২০ লাখ ডোজ টিকা দেশে এসেছে।

 

Exit mobile version