সন্ধান২৪.কমঃ আবার ৩০০ জন ফিলিস্তিনিকে নতুন করে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ওয়াদি আরা এবং কাফর মান্দায় ঘরবাড়িতে হানা দেয় ইসরায়েলি পুলিশ। এরপর তার কয়েক ডজন যুবককে গ্রেপ্তার করে বলে জানা যায়।

জানা যায়, ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান এখনও অব্যাহত আছে। এরই অংশ হিসেবে সোম ও মঙ্গলবার ইসরায়েলে ৩০০ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীদের মতে, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনও সাজা পায় না।
ইসরায়েল ফিলিস্তিনিদের ওপর অনাচার করছে। তারা পুরোপুরি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই গাজার নাগরিকদের সাথে এমনটা করছে ইসরায়েলি পুলিশ। এর কোনও আইনি ভিত্তি নেই- আইনি সহায়তা সংস্থা আদালাহ এর প্রধান একথা বলেন।
কাফর মান্দা এবং ওয়াদি আরা ছাড়াও নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেপ্তারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়।