৩০ হাজার বীর মুক্তিযোদ্ধা পাবেন বীরনিবাস

সন্ধান২৪.কম ঃ মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে তার মধ্যে  ‘অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ’। মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে বাড়ি পাবেন ৩০ হাজার অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা। শুরুতে ১৪ হাজার মুক্তিযোদ্ধাকে বাড়ি দেওয়ার কথা থাকলেও পরে ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্প বাস্তবায়িত হলে দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানদের আর্থ-সামাজিক উন্নয়ন হবে । প্রকল্পটি অনুমোদন পেলে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ‘বীরনিবাস’গুলো ২০২৩ সালের মধ্যে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের হস্তান্তর করবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (পরিকল্পনা) বলেন, ‘আমরা এই প্রকল্পটি নিয়েছি অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের জন্য। এর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করা সম্ভব হবে।’

পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশিদ কালের কণ্ঠকে বলেন, ‘দেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের বিধবা স্ত্রী ও সন্তানরা মুজিববর্ষে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে তাঁদের আর্থ-সামাজিক উন্নয়নে উপহার হিসেবে ৩০ হাজার বীরনিবাস পাচ্ছেন।’

 

Exit mobile version