সন্ধান২৪.কমঃ ৮ম বর্ষপূর্তিতে, পাঠক, লেখক, শুভানুধ্যায়ীদের শুভকামনা এবং ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছে অনলাইন নিউজ পোর্টাল প্রবাস নিউজ ডটকম।
গতকাল ১৮ অক্টোবর মঙ্গলবার দিনটিকে স্মরনীয় করে রাখার জন্য নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে যোগ দেন নিউইয়র্ক সিটি থেকে প্রকাশিত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, মূলধারার রাজনীতিবিদ, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট,সংস্কৃতিকর্মী, সঙ্গীত শিল্পীসহ শতাধিক প্রবাসী বাংলাদেশী।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার গোলাম মোস্তফার সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াত দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এরপর স্বাগত বক্তব্যে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান পত্রিকাটির সম্পাদক শামীম আহমেদ। তিনি মানুষকে তার নিজের যত্মায়নে সচেতন করে তুলতে টোটাল ফিটনেস বিষয়ে তার বক্তব্য তুলে ধরেন।
শামীম আহমেদ বলেন, অর্থ সম্পদ, যশ খ্যাতি, দামি গাড়ি, বাড়িসহ আপনার সব থাকতে পারে কিন্তু আপনি যদি শারিরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে ফিট না থাকেন তাহলে আপনার অর্জিত সম্পদের আনন্দ আপনি উপভোগ করতে পারবেন না।
কিভাবে টোটালি ফিট থাকা যায় শামীম আহমেদ সে বিষয়ে তার আলোচনায় বিস্তারিত তুলে ধরেন।
এরপর শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডেমোক্রাটিক নেতা এম মজুমদার, কমুউনিটি এ্যাক্টেভিষ্ট ও আওয়ামীলীগ নেতা আব্দুর রাহিম বাদশা, কমুউনিটি এ্যাক্টিভিষ্ট আব্দুস শহীদ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বাংলাদেশ সোসাইটির সাবেক যুগ্ম সম্পাদক সিরাজ উদ্দিন সোহাগ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রবাসী কল্যান সম্পাদক সোলায়মান আলী, কমুউনিটি বোর্ড-৯ এর সদস্য এমডি আলাউদ্দিন, নারী নেত্রী রোকসানা মজুমদার, বিলাল ইসলাম, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়শেনের প্রুিতষ্ঠাতা সভাপতি এ ইসলাম মামুন, মুক্তিযোদ্ধা কমান্ডার মঞ্জুর আহমেদ, ডেমোক্র্যাট নেতা হাসান আলী, পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান,নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম,আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মশিউর রহামান মজুমদার, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন প্রমূখ।
অবিসিটি ফ্রি ওয়ার্ল্ড বিষয়ক আলোচনায় অংশ নেন মো: নাসির শিকদার।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের দুইজন প্রিয় শিল্পী শারমিন তানিয়া ও আফজাল হোসেন।


