Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউইয়র্কে ৩২টি দুর্গা পূজা , কোথায় কখন হবে জেনে নিন

October 8, 2024
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
18
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম: আজ থেকে নিউইয়র্কে ষষ্ঠীপূজার মধ্য দিয়ে থেকে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা । 

অনেক মন্দির ৫দিন ব্যাপী পূজার আয়োজন করেছে। বৈদিক তিথী মতে ৮ অক্টোবর মহাষষ্ঠী, ৯ অক্টোবর মহাসপ্তমী, ১০ অক্টোবর মহাঅষ্টমী,১১ অক্টোবর মহানবমী এবং ১২ অক্টোবর বিজয়া দশমী। আজ  ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ভক্তরা দেবীকে আবাহন করলো ।

শহরের ৫ বরোর ৩২ মণ্ডপে অনেক আগে থেকেই চলছিল দুর্গাপূজার প্রস্তুতি।সব মণ্ডপে ,হলে ও মিলনায়তন আলোকসজ্জা ও সাজসজ্জার আয়োজন করা হয়েছে । প্রতিটি পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ,ভারতসহ বিভিন্ন দেশের নামকরা শিল্পীরা অংশ গ্রহন করবেন।

বিশিষ্ট সমাজ সেবক ও হিন্দু মিলন মেলার অন্যতম পুজারী রামদাশ ঘরামী  জানান, বাংলাদেশের সনাতন সম্প্রদায় সহ সংখ্যালঘুরা যাতে শান্তিতে বসবাস করতে পাবে.দেবীর কাছে সেই প্রার্থনা করা হবে।

উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘের  সভাপতি শ্রী উমেশ চন্দ্র পাল জানান, বিশ্বের অন্যান্য দেশের মত নিউইয়র্কেও আমরা এই উৎসব পালন করছি। এই উৎসবের মধ্য দিয়ে সনাতন ধর্মাবল্বমীরা তাদের হাজার বছরের উৎসবকে লালন করবেন।

ওম শক্তি মন্দিরের সভাপতি শ্রী গৌরাঙ্গ রায় বলেনম  জগতের মা যিনি পালন করছেন, তিনি শস্য রূপেই আমাদের জীবন রক্ষা করবেন। দুর্গা মানে যিনি দুর্গতিনাশ করেন। তিনি ক্ষুধারও দুর্গতিনাশ করেন। সমাজের সকল অন্যায় প্রতিরোধ করবেন।

সনাতন সেবাশ্রম ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ উজ্জ্বল রায় বলেন,প্রবল পরাক্রমশালী মহিষাসুরকে বধ করার জন্য সকল দেবতার তেজ থেকে দুর্গা দেবীর সৃষ্টি হয়। সকল দেবতারা তাঁকে নিজেদের অস্ত্র ও অলংকার দিয়ে সজ্জিত করেন। এই নারীই মহিষাসুরকে যুদ্ধে আবাহন করেন। প্রচণ্ড যুদ্ধের পর ত্রিশূল দিয়ে গেঁথে মহিষাসুরকে বধ করেন দুর্গা। তেমনি ভাবে আমাদের সমাজে সকল অশুভকে ধংস করার জন্য দেবীর আগমন হোক-এই প্রত্যাশা করছি।

বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক রিনা সাহা বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও  বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রিতী বজায় রাখার আহ্বান জানানো হবে এবারের পূজা থেকে।

কোথায়, কারা , কখন পূজা করছে :

জ্যাকসন হাইটসের উডসাইট ৪০-২৩ ৭২ ষ্ট্রীটে ওম শক্তি মন্দির  ৮ থেকে ১২ অক্টোবর হিলসাইড এভিনিউয়ের  ২৫৮-২০ গ্লেনওক্স সার্বজনীন শ্রশ্রী দুর্গা পূজার আয়োজন করেছে।

হিন্দু মিলন মেলা নিউইয়র্ক ১২.১৩ ও ১৪ অক্টোবর উডসাইডের কুইন্স প্যালেসে ৩৭-১১ ৫৭ ষ্ট্রীটে সার্ব্বজনীন দুর্গোৎসব করছে।

৮ থেকে ১২ অক্টোবর কৃইন্স ভিলেজের ১১২-৪৪ ২০৯ ষ্ট্রীটে মহাকালী মন্দিরে সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে সনাতন সেবাশ্রম ফাউন্ডেশন।

উত্তর আমেরিকা হিন্দু কল্যাণ সংঘ ১০.১১ ও ১২ অক্টোবর জ্যামাইকার ১৫০-২৬ হিলসাইড এভিনিউয়ের বাবা বালক নাথ মন্দিরে সার্বজনীন শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে।

বেঙ্গলী ক্লাব ইউএস ১১ থেকে ১৩ অক্টোবর জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ( ৭৩-১৯ ৩৭ ষ্ট্রীট)  পূজার আয়োজন করেছে।

৮ থেকে ১২ অক্টোবর শ্রীকৃষ্ণ ভক্ত সংঘ ইউএসএ  জ্যামাইকার ৮৭-৩৫ ১৬২ ষ্ট্রীটে  শারদীয়া দুর্গোৎসবেরে আয়োজন করেছে।

হরিচাঁদ গুরুচাঁদ আর্ন্তজাতিক মতুয়া মিশন ৮ থেকে ১২ অক্টোবর ৯৭-১৯ ১২৭ ষ্ট্রীটে শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে।

৮ থেকে ১২ অক্টোবর ১৪৮-০১ হিলসাইডের তাজমহল পার্টি হলে সার্বজনীন শ্রীশ্রী দুর্গোৎসরের আয়োজন করেছে বাংলাদেশ সেবা সংঘ নিউইয়র্ক।

শ্রীশ্রী শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নিউইয়র্ক।  ৯ থেকে ১২ অক্টোবর উডসাইডের গুলশান  টেরেসে ৫৯-১৫.৩৭ এভিনিউতে এই পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা সমিতি অব নিউইয়র্ক ৩৫ তম শারদীয় উৎসবের আয়োজন করেছে। ১২ ও ১৩ অক্টোবর ১৭৩-১৫ হরেক হাডিং এক্সপ্রেস ওয়েতে গুজরাটী সমাজ হলে এই পূজার আয়োজন করেছে।

১৯ অক্টোবর শনিবার লং আইল্যান্ডের ১৫০ ই সাফফ্লক এডিনিউয়ের ভবানী শংকর মন্দিরে শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করেছে সর্বজনীন হিন্দু পরিষদ ,লং আইল্যান্ড, নিউইয়র্ক।

১২ ও ১৩ অক্টোবর ২৭৮৪ ওসেন এভিনিউ রনকনকমায় সনাতনী সংঘ লং আইল্যান্ড সার্বজনীন শ্রীশ্রী দুর্গা পূজার আয়োজন করেছে।

৮ থেকে ১২ অক্টোবর হিলসাইড এভিনিউয়ের  ২৫৮-২০ গ্লেনওক্স সার্বজনীন শ্রশ্রী দুর্গা পূজার আয়োজন করেছে দেবালয়।

 

Related Posts

নিউ ইয়র্ক

শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’

January 30, 2026
5
নিউ ইয়র্ক

ভায়োলেশনে একের পর এক বন্ধ হচ্ছে নিউইয়র্কের বাংলাদেশী হোটেল

January 27, 2026
6
No Result
View All Result

Recent Posts

  • ছত্রভঙ্গের পর ফের শাহবাগ অবরোধে ইনকিলাব মঞ্চ, গুরুতর আহত অনেক
  • আমেরিকার সঙ্গে নির্বাচনের তিন দিন আগে ‘গোপন’ বাণিজ্য চুক্তির তোড়জোড় বাংলাদেশের
  • বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি বন্ধ ! আরও পাকছে জট?
  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version