সন্ধান২৪.কমঃ ভারতে করোনায় আক্রান্ত রোগীদের জরুরি চিকিৎসার জন্য রেমডেসিভির ওষুধ বহনকারী একটি বিমান দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মে) দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ভারতের গোয়ালিয়ায় মধ্য প্রদেশ অ্যাভিয়শনের সাত সিটের একটি বিমান রেমডেসিভির ওষুধ নিয়ে রানওয়েতে জরুরি অবতরণ করে। তবে যে গতিতে এটি অবতরণ করেছে, তাকে রানওয়েতে বিধ্বস্ত হয়ে পড়াই বলা যেতে পারে।
এ ঘটনায় বিমানের ক্যাপ্টেন ও কো-ক্যাপ্টেনসহ তিনজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ভারতীয় বিমান বাহিনী পরিচালিত মহারাজপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।


