সন্ধান২৪.কম: কোপা আমেরিকায় শক্তিশালী চিলির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ব্রাজিল। শনিবার (৩ জুলাই) রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে তারা ১-০ গোলে জয় পেয়েছে। এই ম্যাচে লাল কার্ড পাওয়ায় শেষ পর্যন্ত দশজন নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের।

বিশ্বের শীর্ষ দল ফিফা র্যাংকিংয়ে এক নম্বর বেলজিয়ামকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছে ইতালি। ইটালি এর মধ্য দিয়ে দীর্ঘ নয় বছর পর টুর্নামেন্টটির শেষ চারে উঠলো ।
রিও দে জেনেইরোর নিল্তন সান্তোস স্টেডিয়ামে কোয়ার্টার-ফাইনালে ১-০ গোলে জিতেছে ব্রাজিল। বিরতির সময় বদলি নামা লুকাস পাকুয়েতা করেছেন ম্যাচের একমাত্র গোলটি।
আগেই কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় একুয়েডরের বিপক্ষে বিশ্রামে ছিলেন নেইমার-কাসেমিরোরা। চিলির বিপক্ষে আট পরিবর্তন এনে তাদের ফেরান ব্রাজিল কোচ তিতে। অন্য দিকে চিলি নামে দলে তিনটি পরিবর্তন এনে। দলে ফিরেন এরিক পুলগার ও সেবাস্তিয়ান ভেগাস। চোট কাটিয়ে তাদের সঙ্গী হন আলেক্সিস সানচেস।
গত তিন আসরের শিরোপা ভাগাভাগি করে নেওয়া দুই দলের লড়াইয়ের শুরুটা ছিল সাবধানী। বল ঘোরাফেরা করে মাঝমাঠে। দশম মিনিটে দূরপাল্লার শটে গোলের চেষ্টা করেন ভেগাস। সরাসরি আসা বল অনায়াসে নিয়ন্ত্রণে নেন দলে ফেরা ব্রাজিল গোলরক্ষক এদেরসন।
শুক্রবার (২ জুলাই) জার্মানির মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ইউরোর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হতাশায় ডুবিয়ে শিরোপার দিকে আরও একধাপ এগিয়ে গেলো রবার্তো মানচিনির শিষ্যরা।

এর আগে সবশেষ ২০১২ সালে সেমিফাইনালে উঠেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেবার ফাইনালও খেলে, কিন্তু স্পেনের কাছে হেরে রানার্সআপ হতে হয়েছে। এবার সেই দলটির সঙ্গে সেমিফাইনালেই মুখোমুখি হতে হবে তাদের। আগামী শুক্রবার যুক্তরাজ্যের ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালে যাওয়ার লক্ষ্যে উভয় দল মাঠে নামবে।
এদিন, আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম গোলের দেখা পায় ইতালি। অবশ্য রেফারি অফসাইডের সিগন্যাল দেওয়ায় সেটি বাতিল হয়ে যায়। পরে ৩১ মিনিটে স্কোর করে তারা। ডান পায়ের শটে গোল আদায় করে নেন নিকোলো বারেলা। ৪৪ মিনিটের মাথায় লরেঞ্জে ইনসিগনির গোলে ব্যবধান দ্বিগুণ হয়।


