গত রোববার (১৫ মে) যুক্তরাষ্ট্র প্রবাসী লেখিকা সোনিয়া কাদিরের ‘বাংলাদেশ টু আমেরিকা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডীন অধ্যাপক মতলুব আলী। ছড়াকার মনজুর কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল আলোচনা করেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহম্মদউল্লাহ, প্রাবন্ধিক হাসান ফেরদৌস,সাপ্তাহিক ঠিকানার সিইও এম এম শাহীন, সংস্কৃতিজন সউদ চৌধুরী এবং মোশাররফ হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আস সাবিরা মীম। লেখকের পরিচয় তুলে ধরেন বেনজীর সিকদার। বই থেকে পাঠ করেন লিউনা মুহিত, আনুম মাহদীয়া, তামান্না আহমেদ শান্তি, আনোয়ারুল লাভলু এবং মানহা রেহমা।
জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘বাঙালির প্রবাসযাত্রার ইতিহাস খোঁজ করতে গিয়ে সোনিয়া কাদেরের বাংলাদেশ টু আমেরিকা গ্রন্থটি একটা সূত্র হিসেবে কাজ করবে। লেখকের বাবার আমেরিকা প্রবাসী হওয়ার, এখনকার বৈরি জীবন— শত বছর এসব জানার সুযোগ পাওয়া যাবে বইটিতে। ইতিহাসের উপদান যেমন রয়েছে, তেমনি রয়েছে এক অভিবাসী বাবার প্রতি কন্যার দরদভরা আকুতি। গ্রন্থ আকারে প্রকাশিত বাংলাদেশ টু আমেরিকা গ্রন্থে নানা সীমাবদ্ধতা থাকলেও বইটি পাঠকপ্রিয়তা পাবে। বক্তারা লেখিকা সোনিয়া কাদেরের বইয়ের পরবর্তী সংস্করণে ভুল-ত্রুটি সংশোধন করার আহŸান জানান।
গ্রন্থপ্রণেতা সোনিয়া কাদের তাঁর বক্তব্যে এমন আয়োজনে নিউইয়র্কের অগ্রসরজন উপস্থিত থাকায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তাঁর লেখালেখি এবং উৎসের সন্ধানে ব্রতী হওয়ার পেছনে স্বামীর ভূমিকা রয়েছে সভায় উল্লেখ করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ এন মজুমদার, ইব্রাহিম চৌধুরী, নাসরিন আহমেদ, মাইন উদ্দিন, নীরা কাদরী, মিশুক সেলিম, পলি শাহিনা, ইশতিয়াক রুপু,মনিজা রহমান, কাজী আতিক প্রমূখ।


