গত ২৮ শে মে ‘আনন্দবার্তা ইউএসএ’ রিভার ক্রুজ হয়ে গেল। এর উদ্বোধন করে ডেমোক্রেটিক পার্টি ডিষ্ট্রিক লিডার এড লার্জ এটর্নী মঈন চৌধুরী।
আনন্দ বার্তা ইউএসএ এর সিইও জাহাঙ্গীর আলম জয় এর পরিচালনায় রিভার ক্রুজ এর প্রধান অতিথি হিসেবে ছিলেন জেবিবিএর সভাপতি ও ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার এর চেয়ারম্যান গিয়াস আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেবিবিএ এর সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভোলপমেন্ট এর সভাপতি শাহ শহীদুল হক, রিয়েল এস্টেট ইনভেষ্টমেন্ট নুরুল আজিম, সারা হোম কেয়ার এর সিইও শাহাজাদী পারভীন, আশা হোম কেয়ার এর সিইও আকাশ রহমান, জেবিবিএ এর যুগ্ম সম্পাদক ও ব্লু গ্রীণ ইন্সুরেন্স এর সহ সভাপতি মফিজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রশিদ বাবু, কমিউনিটি এক্টিভিষ্ট ডিউক খান, মনি হোম কেয়ার এর মনি আহমেদ প্রমুখ।
রিভার ক্রুজে প্রবাসের জনপ্রিয় সব শিল্পীদের সংগীত পরিবেশনায় জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ আকর্ষণ বাংলাদেশ চলচিত্র শিল্পী খল নায়ক আহমেদ শরীফের নাগিন ড্যান্স পরিবেশনায় মাধ্যমে সমাপ্তি হয়।


