Friday, February 6, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home খেলা

ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সম্মান বাঁচল, পেল দশ পয়েন্ট

March 6, 2023
in খেলা
Reading Time: 1 min read
0
0
0
SHARES
23
VIEWS
Share on Facebook

 ছবি: এএফপি

সন্ধান২৪.কমঃ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের আগে ভারত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪০৯ রান তুলেছিল। সেখানে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের ২৪৬ রান নগন্য মনে হওয়ার কথা। তবে পঞ্চাশ ও একশ’ রানের পরে দুই ধাক্কা দিয়ে ইংল্যান্ডকে ১৯৬ রানে অলআউট করেছে টাইগার বোলাররা। ৫০ রানে জিতে ওয়ানডে সুপার লিগের টেবিলে জমা করেছে গুরুত্বপূর্ণ ১০ পয়েন্ট। তিন ম্যাচ হাতে রেখে ১৩০ পয়েন্ট নিয়ে টেবিলে চারে উঠেছে টাইগাররা। 

ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সেরার পুরস্কার জয়ের পর খেলা শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব বলেন, গত পাঁচ থেকে সাত বছরে আমরা ঘরের মাঠে খুব ভালো ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশের শঙ্কায় ছিলাম। সেই অবস্থা থেকে দারুণভাবে কামব্যাক করে জয় পেয়েছি।

বাংলাদেশ ভালো রানের আশায় সোমবার টস জিতে ব্যাট করতে নামে । কিন্তু ১৭ রানে দুই ওপেনারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে দল। মিরপুরে ব্যর্থ হওয়া লিটন দাস চট্টগ্রামেও ছিলেন একই বৃত্তে। রানের খাতা খুলতে পারেননি তিনি। অধিনায়ক তামিম ফিরে যান ১১ রান করে। ওই বিপর্যয় সামাল দেন টপ অর্ডারের নাজমুল শান্ত এবং মিডল অর্ডারের মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান।

পাঁচে ব্যাট করতে নামা বাঁ-হাতি সাকিব দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন। তার ৭১ বলের ইনিংস সাজানো ছিল সাতটি চারের শটে। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান আসে মুশির ব্যাট থেকে। তিনি ৯৩ বল খেলে ছয় চারে ওই রান করেন। তিনে নামা নাজমুল শান্ত দ্বিতীয় ওয়ানডে ফিফটি করে ৫৩ রানে ফেরেন। বাংলাদেশ সাত বল থাকতে অলআউট হয়।

জবাব দিতে নেমে ইংল্যান্ড দাপুটে শুরু করে। দুই ওপেনার জেসন রয় এবং ফিল সল্ট ৯ ওভারে ৫৪ রান যোগ করেন। সল্ট ২৫ বলে ৩৫ রান করে আউট হন। এক রানের মধ্যে আরও দুই উইকেট হারায় ইংল্যান্ড। ডেভিড মালান শূন্য ও জেসন রয় আউট হন ১৯ রান করে। চতুর্থ উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন জেমস ভিন্সি ও স্যাম কারেন। এরপর আরও তিন উইকেটের ধাক্কা খায় ইংলিশরা। 

স্যাম কারেন ৪৯ বলে ২৩ রান করে আউট হন। ভিন্সি ফিরে যান দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করে। এরপর মঈন আলী আউট হন। দ্বিতীয় ধাক্কায় ২৬ রানের মধ্যে তিন উইকেট হারায় জস বাটলারের দল। ওই ধাক্কা আর সামলে উঠতে পারেনি তারা। অধিনায়ক বাটলার ২৪ বলে ২৬ করে আউট হওয়ার পর ৪৩.১ ওভারে অলআউট হয় প্রথম দুই ম্যাচে দাপুটে জয় পাওয়া ইংল্যান্ড। যদিও ক্রিস ওকস ৩৪ রান করে দলকে সাহস দেওয়ার চেষ্টা করেছেন।

বাংলাদেশের হয়ে এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন সাকিব আল হাসান। তিনি ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন চার উইকেট। দেশের প্রথম বোলার হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিনশ’ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন। এছাড়া তাসকিনের জায়গায় একাদশে ঢোকা পেসার এবাদত ৯ ওভারে ৩৮ রান দিয়ে নিয়েছেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। বাঁ-হাতি স্পিনার তাইজুল দুটি এবং মুস্তাফিজুর ও মিরাজ একটি করে উইকেট নিয়েছেন।

Related Posts

খেলা

বাংলাদেশ মহিলা দল টানা সপ্তমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে

January 28, 2026
4
খেলা

বাংলাদেশকে সামনে রেখে ভারতকে বিপদে ফেলতে চাইছে পাকিস্তান, তারাও বয়কটের পথে?

January 23, 2026
1
No Result
View All Result

Recent Posts

  • পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৩১, শতাধিক আহত
  • বাংলাদেশে নির্বাচনে অশান্তির আশঙ্কা ! মার্কিন নাগরিকদের সতর্ক করল ট্রাম্প প্রশাসন
  • জাতি একটি মেটিক্যুলাস নির্বাচনের অপেক্ষায়!
  • শনি ও রোববার  নিউইয়র্কে  ধেয়ে আসছে ভয়ংকর ‘বম্ব সাইক্লোন’
  • চরমে বাংলাদেশে হিন্দু নির্যাতন, নির্বাচনে ৮০ জন সংখ্যালঘু প্রার্থী

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version