Monday, August 31, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

নিউ ইয়র্কে মোহন ভাগবতকে ধিক্কার জানিয়ে ৬১টি সংগঠনের বিক্ষোভ

August 30, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের  ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে শনিবারের অনুষ্ঠান নিউ ইয়র্কে অর্ধশতাধিক সংগঠনের প্রতিবাদের মুখে পড়েছে। সমাবেশে শত শত প্রগতীশীল মানুষ উগ্র ধর্মবাদী নেতা মোহন ভাগবতের বিরুদ্ধে শ্লোগান দেন।

মোহন ভাগবতের  নিউ ইয়র্ক সফর ঘিরে বিতর্ক আরও তীব্র হল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধানের ম্যাডিসন স্কোয়্যার গার্ডেনের অনুষ্ঠানের মাঝেই সংগঠনটির বিরুদ্ধে সরব হল আমেরিকার আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন। প্রতিবাদকারীদের বক্তব্য হলো, ভারতে সংখ্যালঘু মুসলিম ও খ্রিস্টানদের ওপর নানা অত্যাচারের পেছনে আরএসএস-এর হাত রয়েছে বলে বারবার অভিযোগ উঠেছে। ফলে এই সংগঠনের প্রধানের মুখে শান্তির কথা মানায় না।

‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ এবং সহযোগী সংগঠনগুলো শনিবার অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভের ঘোষণা করেছে। সংগঠনটি জানিয়েছে যে, ৬১টি আন্তঃধর্মীয় ও ধর্মনিরপেক্ষ সংস্থা ভাগবতের এই কর্মসূচির বিরোধিতা করে একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছে। একই সঙ্গে ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ স্পষ্ট জানিয়েছে, মোহন ভাগবত ভারতের সাধারণ হিন্দু ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব করেন না।

অনুষ্ঠানটির মূল আয়োজক সংস্থা ‘আহেড ফোরাম’ নিজেদের সাধারণ সাংস্কৃতিক গোষ্ঠী দাবি করলেও অনুসন্ধানে দেখা গেছে, তাদের নেতাদের সঙ্গে আরএসএস-এর সরাসরি যোগাযোগ রয়েছে।

নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানিও এই আয়োজনের বিরোধিতা করেছেন। তিনি আরএসএস-কে এমন একটি আন্দোলন হিসেবে অভিহিত করেছেন যা “অন্যকে বাদ দেওয়ার বা বর্জন করার মানসিকতা”র ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। একই সঙ্গে অবশ্য মামদানি স্বীকার করেছেন যে, ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত কোনও কর্মসূচি আটকে দেওয়ার মতো আইনি ক্ষমতা নিউ ইয়র্ক কর্তৃপক্ষের নেই।

আমেরিকার ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্যানেলের হস্তক্ষেপ
মোহন ভাগবতের অনুষ্ঠানের বিরোধীতায় মুখর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশন’ (ইউএসসিআইআরএফ )-ও।
ইউএসসিআইআরএফ-এর প্রধান আসিফ মাহমুদ মার্কিন সরকারের প্রতি আরএসএস সদস্যদের বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানিয়েছিলেন। পাশাপাশি ভাগবতের ভিসা বাতিলের দাবি তুলেছিলেন। পরবর্তীতে তিনি জানান যে, আলোচনার জন্য আরএসএস প্রধানের সঙ্গে দেখা করতে তিনি ইচ্ছুক।

ভারত মার্কিন  যুক্তরাষ্ট্রের ওই কমিশনের সমালোচনা প্রত্যাখ্যান করেছে। ভারতের বিদেশমন্ত্রক ইউএসসিআইআরএফ-এর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে।  বলা হয়েছে যে, মার্কিন ওই সংস্থাটি ভারতের বিষয়ে বারবার “ভুল ও উসকানিমূলক বক্তব্য” দিয়ে থাকে।

 

Related Posts

নিউ ইয়র্ক

কোনও হিন্দু যদি ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তবে তিনি হিন্দুই নন: নিউ ইয়র্কে সংঘপ্রধান ভাগবত

August 30, 2026
10
নিউ ইয়র্ক

আজ “বহ্নিশিখা” নাটক মঞ্চস্থ হবে নিউইয়র্কের জ্যামাইকায়

August 29, 2026
9
No Result
View All Result

Recent Posts

  • আমেরিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি স্ত্রী-মেয়ে নিহত, স্বামী ও ছোট মেয়ে হাসপাতালে, জানাজা সোমবার
  • নিউ ইয়র্কে মোহন ভাগবতকে ধিক্কার জানিয়ে ৬১টি সংগঠনের বিক্ষোভ
  • কোনও হিন্দু যদি ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তবে তিনি হিন্দুই নন: নিউ ইয়র্কে সংঘপ্রধান ভাগবত
  • খুন করতে পারে ইরান ! সেই আতঙ্কে ঘরের বাইরে বেরনো বন্ধ ট্রাম্প পুত্র ব্যারনের
  • আজ “বহ্নিশিখা” নাটক মঞ্চস্থ হবে নিউইয়র্কের জ্যামাইকায়

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version