Monday, October 5, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

প্রেমে ব্যর্থ হয়ে হুমকি, নিউইয়র্ক পুলিশের চাকরি হারালেন বাংলাদেশি আতিকুল ইসলাম

October 5, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0

নিউইয়র্ক সিটি পুলিশ বাংলাদেশি আতিকুল ইসলাম

0
SHARES
2
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম ডেস্ক : অবশেষে  নিউইয়র্ক সিটি পুলিশ বাংলাদেশি আতিকুল ইসলাম প্রেম কেলেংকারিতে ফেঁসে গেলেন । যার ফলে চাকুরি হারাতে বসেছেন পুলিশ ডিপার্টমেন্ট থেকে। ৩০ সেপ্টেম্বর বুধবার ব্রুকলিন ফেডারেল আদালতে আতিকুল ইসলাম নিজ দোষ স্বীকার করেছেন। দোষী প্রমানিত হলে ৩ বছরের জেল জরিমানা হতে পারে। বর্তমানে আতিক পুলিশ ডিপার্টমেন্টের চাকুরী থেকে সাসপেন্ডে রয়েছেন।

জানা যায়, প্রেমে প্রত্যাখিত হয়ে আতিক নিজে ইমিগ্রান্ট পুলিশ পরিচয় দিয়ে সুন্দরী এক নারীকে হয়রানী করতে শুরু করেন। ঐ নারীকে তার পরিবারসহ একটি অভিবাসন কেন্দ্রে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। সরকারি কৌঁসুলিরা একে প্রেমে ব্যর্থ হওয়ায় “ব্যক্তিগত আক্রোশ” বা প্রতিশোধ নেওয়ার প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন।

৩০ বছর বয়সী আতিকুল ইসলাম ২৯ মার্চ, ২০২৫—এ পাঠানো কিছু টেক্সট মেসেজের মাধ্যমে নিজের পুলিশি ক্যারিয়ার এবং সম্ভবত নিজের স্বাধীনতাও বিসর্জন দিয়েছেন। ওই মেসেজগুলোতে তিনি প্রথমে ওই নারীকে ‘ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট’ (আইস পুলিশ)—এর কাছে রিপোর্ট করার হুমকি দেন । পরে নিজেকে সংস্থাটির নিউ ইয়র্ক ফিল্ড অফিসের পরিচালক হিসেবে দাবি করেন। আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, ওই নারী তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন।

ফেডারেল কৌঁসুলিরা বুধবার ৩০ সেপ্টেম্র জানান, তিনি নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করে ওই নারীকে লিখেছিলেন, “আইস পুলিশ এসে তোমাকে ও তোমার পরিবারকে নিয়ে যাবে এবং তোমরা সারাজীবন কষ্টে বা দরিদ্র অবস্থায় কাটাবে।”

কৌঁসুলিদের তথ্যমতে, এরপর তিনি অন্য একটি নম্বর থেকে টেক্সট পাঠিয়ে নিজেকে জেমস ডব্লিউ. অ্যান্ডারসন নামের একজন আইস কর্মকর্তা হিসেবে দাবি করেন। তিনি ওই নারী ও তার পরিবারকে ১৫ এপ্রিলের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে অবস্থিত আইস—এর একটি কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেন এবং অন্যথায় “আইনি পদক্ষেপ ও কঠোর ব্যবস্থা” গ্রহণের হুমকি দেন। সহকারী ইউ.এস. অ্যাটর্নি রাসেল নোবল আদালতে নিশ্চিত করেছেন যে, কুইন্সে বসবাসকারী ঐ নারী একজন ইমিগ্র্যান্ট। সামাজিকতার স্বার্থে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে দায়িত্বশীল একটি সুত্র প্রতিবেদককে বলেন, ঐ নারী ও তার পরিবার বাংলাদেশি প্রবাসী।

ইউ.এস. অ্যাটর্নি জোসেফ নোসেলা বুধবার বলেন, “আইন মেনে চলা এবং নিজ সম্প্রদায়ের মানুষের সেবা করার পরিবর্তে, আতিকুল ইসলাম মিথ্যা ও নির্বাসনের (ডিপোর্টেশন) হুমকি ব্যবহার করে ব্যক্তিগত জীবনের এক নারীর ওপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেছিলেন।” “আমরা আশা করি যে কোনো পদমর্যাদার আইন প্রয়োগকারী কর্মকর্তা সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন।

ব্রুকলিনের বাসিন্দা বাংলাদেশি আতিকুল ইসলাম ২০১৮ সালে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে যোগ দেন এবং ২০২৩ সালে সার্জেন্ট পদে উন্নীত হন।

 

Related Posts

নিউ ইয়র্ক

নিউইয়র্কে আরদি বেপরোয়া মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালেন, আজ দাফন

October 5, 2026
2
নিউ ইয়র্ক

‘হরিলুট’ অপবাদ খন্ডন করতে বাংলাদেশ সোসাইটির সংবাদ সম্মেলন

September 29, 2026
10
No Result
View All Result

Recent Posts

  • ভোট চলছে ব্রাজিলে,ট্রাম্প  শুভেচ্ছা জানালেন ভারতকে! দেশে দেশে হাসির খোরাক
  • প্রেমে ব্যর্থ হয়ে হুমকি, নিউইয়র্ক পুলিশের চাকরি হারালেন বাংলাদেশি আতিকুল ইসলাম
  • নিউইয়র্কে আরদি বেপরোয়া মোটর সাইকেল চালাতে গিয়ে প্রাণ হারালেন, আজ দাফন
  • ‘ককরোচ’দের জ্ঞানেশ বিক্ষোভে উত্তাল গোটা ভারত,আটক হাজার,তোপে বিজেপি
  • এবার কার হাতে উঠছে শান্তির নোবেল ? ডোনাল্ড ট্রাম্প ও জেলেনস্কি কী পুরস্কার পাচ্ছেন !

Recent Comments

    Sanjibon Sarker
    Editor in Chief/ President

     

    Weekly Sandhan Inc.
    Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
    Contact: +1 646 897 9262
    Email: weeklysandhan@gmail.com,
    www.sandhan24.com

    Bimal Sarkar
    Executive Editor
    Contact: +1 512-576-2944

    Quick Link

    • সম্পাদক
    • গ্যালারি

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    No Result
    View All Result
    • Home
    • Login

    © 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In
    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
    Go to mobile version