Sunday, February 8, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home ভারত-পাকিস্থান

পশ্চীমবঙ্গ পঞ্চায়েত ভোটের  পরিস্থিতি চরমে, নিহত ২৫ । এই গণহ্ত্যার দায় কার !

July 8, 2023
in ভারত-পাকিস্থান
Reading Time: 1 min read
0
0

মুর্শিদাবাদে গুলিতে আহত কংগ্রেস কর্মী।

0
SHARES
87
VIEWS
Share on Facebook

সন্ধান২৪.কম : পশ্চীমবঙ্গ পঞ্চায়েত রক্তের হোলি খেলা শুরু হয়েছে।  ভোটের  পরিস্থিতি চরমে, এখন পর্যন্ত ( সকাল ৯টা ) নিহত ২৫ ।  সময়ের সাথে সাথে মৃতের সংখ্যা বাড়ছে। এই মৃত্যুকে গণহত্যা বলে মত প্রকাশ করেছেন অনেকে।

 এই  গণহ্ত্যার দায়-দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও রাজ্য নির্বাচন কমিশনকে নিতে হবে বলে অনেকেই মত প্রকাশ করেছেন  !

চলছে পঞ্চায়েত ভোটগ্রহণ ।  তার সাথে ভোটের আগুনে জ্বলছে বাংলা।  উত্তর দিনাজপুরে ইসলাম পুরে একঘন্টা মধ্যে ভোট শেষ হয়ে গেছে। সেখানে ভোটার কর্মীদের সেন্টার থেকে বের করে দিয়ে তৃণমূলের কর্মীরা দেদারছে ছাপ্পা ভোট দেয়।

তার মধ্যেই উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা। সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই। তবে পঞ্চায়েত ভোটের আগের রাত থেকে পরিস্থিতি চরমে পৌঁছেছে।  ‍

নিহত আইএসএফ কর্মী

পঞ্চায়েত ভোট চলাকালীন উত্তপ্ত মুর্শিদাবাদের বিভিন্ন পঞ্চায়েত এলাকা। সমস্যা শুরু হয়েছিল মনোনয়নের প্রথম দিন থেকেই। তবে পঞ্চায়েত ভোটের আগের রাত থেকে পরিস্থিতি চরমে পৌঁছেছে। অনেক জায়গা থেকেই বোমাবাজি এবং গুলি চালানোর অভিযোগ উঠে আসছে শাসক এবং বিরোধী দু’পক্ষের বিরুদ্ধেই।

অভিযোগ, শুক্রবার রাত থেকে মুর্শিদাবাদে শুধুমাত্র শাসকদলেরই তিন জন কর্মী খুন হয়েছেন।

শুক্রবার রাতে মুর্শিদাবাদে রাজনৈতিক হিংসার বলি হন তৃণমূলের কর্মী বাবর আলি (৪০)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত কাপাসডাঙা ষষ্ঠীতলা এলাকায়। শুক্রবার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন বাবর এবং ফুলচাঁদ শেখ। তখনই দুষ্কৃতী এসে দু’জনকে বেধড়ক মারধর করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় দু’জনকে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করানো হলে সেখানকার চিকিৎসকেরা বাবরকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। খুনের ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা।

এর পর শনিবার সকালে রেজিনগর থানার নাজিরপুরে মৃত্যু হয়েছে ইয়াসিন শেখ নামে এক শাসকদলের কর্মীর। অভিযোগ, দুষ্কৃতীদের ছোড়া বোমের আঘাতে মৃত্যু হয়েছে ইয়াসিনের। ভোটের সকালে মুর্শিদাবাদের খড়গ্রামেও একটি ফাঁকা জমি থেকে তৃণমূল কর্মী সাবিরুদ্দিন শেখের দেহ উদ্ধার হয়। খড়গ্রামের রতনপুরেই মনোনয়নের প্রথম দিন খুন হন কংগ্রেস কর্মী ফুলচাঁদ শেখ। স্থানীয় সূত্রে খবর, সাবিরুদ্দিনই সেই খুনের মূল অভিযুক্ত ছিলেন। যদিও মৃতের পরিবারের সেই অভিযোগ অস্বীকার করেছেন।

শনিবার সকালে ভোটগ্রহণ পর্ব শুরু হতে না হতেই একাধিক জায়গা থেকে গোলাগুলি চালানোর এবং খুনের অভিযোগ উঠে এসেছে। অভিযোগ উঠে এসেছে শাসক এবং বিরোধী সংঘর্ষের।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে রানিনগরে সিপিএম-তৃণমূল সংঘর্ষে কমপক্ষে ২৪ জন আহত হয়েছেন। এর পর বেশ কিছু ক্ষণ ভোটগ্রহণ বন্ধ ছিল। সেই এলাকায় একাধিক বুথ থেকে সিপিএমের এজেন্টদের বার করে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। রানিনগরের হূর্সি অঞ্চলে এক সিপিএম কর্মীর উপর গুলি চালানোর অভিযোগও উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।

Continue Reading

Related Posts

ভারত-পাকিস্থান

পাকিস্তানে আবার বিস্ফোরণ শিয়া মসজিদে !  নমাজের সময় আত্মঘাতী হামলায় নিহত ৬৯, আহত ১৬৯

February 6, 2026
5
ভারত-পাকিস্থান

শান্তিতে নোবেল পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর! দাবি বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিনের

January 28, 2026
7

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version