Friday, July 31, 2026
  • Login
No Result
View All Result
Advertisement
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
  • যুক্তরাষ্ট্র
  • নিউ ইয়র্ক
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাস
  • খেলা
  • বিনোদন
  • ভারত-পাকিস্থান
  • প্রবন্ধ-নিবন্ধ-মতামত
  • আরো
    • অর্থনীতি
    • জীবনশৈলী
    • মুক্তিযুদ্ধ
    • সম্পাদকীয়
    • সাহিত্য
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • উপ-সম্পাদকীয়
সন্ধান
No Result
View All Result
Home নিউ ইয়র্ক

আজ জোছনা উৎসব সবাই যাবে নিউইয়র্কের রকওয়ে বিচে

July 31, 2026
in নিউ ইয়র্ক
Reading Time: 1 min read
0
0
0
SHARES
1
VIEWS
Share on Facebook

সন্ধান ২৪.কম :   আজ  ৩১ জুলাই শুক্রবার নিউইয়র্কের কুইন্সের রকওয়ে বিচে (Beach 95th St, Queens, NY 11693)  অনুষ্ঠিত হতে যাচ্ছে  জোছনা উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করবেন নিউ জার্সি থেকে নির্বাচিত কাউন্সিলম্যান, বিশিষ্ট বিজ্ঞানী, একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী।

এই উৎসবকে ঘিরে  তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। উৎসবের আহ্বায়ক সাংবাদিক পিনাকী তালুকদার জানান, বিকেল ৫টায় সমুদ্রতীরে শিশুদের ঘুড়ি ওড়ানোর মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক সূচনা হবে। আয়োজকদের ভাষায়, ঘুড়ি ওড়ানো শুধু একটি খেলা নয়, এটি স্বপ্ন, স্বাধীনতা ও সৃজনশীলতার প্রতীক। শিশুদের হাসি, রঙিন ঘুড়িতে ভরে উঠবে রকওয়ের আকাশ, আর সেই আবহেই শুরু হবে পূর্ণিমার সাংস্কৃতিক আয়োজন।

জোছনা উৎসবের  সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীরা।

উৎসবের প্রধান উপদেষ্টা নাট্যজন লুৎফুন নাহার লতা জানান, এবারের আয়োজনে  সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন, যা উৎসবের মর্যাদাকে আরও সমৃদ্ধ করবে। উৎসব উপলক্ষে এক ভিডিও বার্তায় বিশিষ্ট বিজ্ঞান লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, প্রকৃতি ও সংস্কৃতিনির্ভর এ ধরনের আয়োজন মানুষের সৌন্দর্যবোধকে জাগ্রত করে এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ ছড়িয়ে দেয়।

উৎসবের স্বপ্নদ্রষ্টা গোপাল সান্যাল বলেন, “প্রকৃতি যেমন সবার, জোছনাও তেমনি সবার। তাই এই উৎসবও সবার জন্য উন্মুক্ত।” তিনি দলমত-নির্বিশেষে সকল প্রকৃতিপ্রেমী ও সংস্কৃতিপ্রেমীদের এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানান।  আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন স্বীকৃতি বড়ুয়া, সাংবাদিক আব্দুল হামিদ ও গোপাল সান্যাল।

উৎসবে প্রবেশ সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে। শিশুদের জন্য ঘুড়ি উৎসবের আয়োজন করেছে শিশু সংগঠন আমরা শিশুদের সঙ্গী (আশিস) এবং রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র। আয়োজকরা জানিয়েছেন, শিশুদের বিনামূল্যে ঘুড়ি ও নাটাই দেওয়া হবে।

Continue Reading

Related Posts

নিউ ইয়র্ক

যুক্তরাষ্ট্র আ. লীগের সভাপতি ও সম্পাদকের ‘বিতর্কিত’ কাজে চরম অসন্তোষ, সরব সোসাল মিডিয়া

June 12, 2026
9
নিউ ইয়র্ক

পিকনিকের চাঁদাবাজি আতঙ্কে নিউইয়র্কের বাঙালি পাড়া !

June 10, 2026 - Updated on June 12, 2026
12

Sanjibon Sarker
Editor in Chief/ President

 

Weekly Sandhan Inc.
Address: 70-52 Broadway 1A, Jackson Heights, NY 11372.
Contact: +1 646 897 9262
Email: weeklysandhan@gmail.com,
www.sandhan24.com

Bimal Sarkar
Executive Editor
Contact: +1 512-576-2944

Quick Link

  • সম্পাদক
  • গ্যালারি

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

No Result
View All Result
  • Home
  • Login

© 2020, All Rights Reserved by সন্ধান - কালের দেয়ালে সাতদিন

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version